Khushi Kapoor and Vedang Raina: অনেক তো হল গুঞ্জন, এবার বেদাঙ্গের সঙ্গে সম্পর্কের স্পষ্ট ইঙ্গিত দিলেন খুশি, কী কাণ্ড ঘটালেন 'নাদানিয়া' অভিনেত্রী

বুধবার ইনস্টা হ্যান্ডেল থেকে নিজের কয়েকটি ছবি শেয়ার করেন খুশি। আর সেই ছবিতেই লুকিয়ে 'জিগরা' অভিনেতার সঙ্গে তাঁর সম্পর্কের আভাস।

Khushi Kapoor, Vedang Raina (Photo Credits: Instagram)

মুম্বই, ১৬ এপ্রিলঃ বক্স অফিসে 'নাদানিয়া'-র (Nadaaniyan) চরম ব্যর্থতা এবং ছবিতে খুশি কাপুরের (Khushi Kapoor) অভিনয়- দুটিই নেটপাড়ায় সাংঘাতিকভাবে সমালোচিত হয়েছে। শ্রীদেবী কন্যার কাছ থেকে অভিনয়ের আরও খানিক উচ্চ মান আশা করেছিলেন ভক্তরা। খুশি অভিনীত দ্বিতীয় ছবি নাদানিয়া। এর আগে জোয়া আখতার পরিচালনায় 'দ্য আর্চিস' (The Archies) ছবি দিয়ে বলিউডে তাঁর হাতেখড়ি। আর প্রথম ছবির পর থেকেই সহ-অভিনেতা বেদাঙ্গ রায়নার (Vedang Raina) সঙ্গে খুশির প্রেমের গুঞ্জন শুরু। মুম্বইয়ের আলোকচিত্রীদের ক্যামেরায় বহুবার একসঙ্গে ধরা পড়েছেন তাঁরা। দুজনে মালদ্বীপে (Maldives) ছুটি কাটাতে গিয়েছিলেন, সেই খবরও কানাঘুষো ছড়িয়েছে। কিন্তু তাও সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দুজনেই। তবে এবার বেদাঙ্গের সঙ্গে সম্পর্কের ইঙ্গিত দিলেন শ্রীদেবী কন্যা।

বুধবার ইনস্টা হ্যান্ডেল থেকে নিজের কয়েকটি ছবি শেয়ার করেন খুশি (Khushi Kapoor)। আর সেই ছবিতেই লুকিয়ে 'জিগরা' অভিনেতার সঙ্গে তাঁর সম্পর্কের আভাস। ছবিতে নায়িকার গলায় একটি সরু নেকলেস দেখা গিয়েছে। একটু ভালো করে দেখলেই বোঝা যাবে, খুশির গলার হারটিতে ইংরাজির দুটি অক্ষর ঝুলছে। একটি 'V' এবং অপরটি 'K'।

বেদাঙ্গের সঙ্গে সম্পর্কের আভাসঃ

 

View this post on Instagram

 

A post shared by ᴋʜᴜsʜɪ ᴋᴀᴘᴏᴏʀ (@khushikapoor)

খুশির নেকলেস লাগানো 'V' এবং 'K' দেখে অনুরাগীদের বুঝত একটুও সমস্যা হয়নি এটি আসলে কীসের প্রতিনিধিত্ব করছে। দুটি অক্ষয়ের মাঝে আবার জ্বলজ্বল করছে ভালোবাসার চিহ্ন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement