Kartik Aaryan: শুটিং চলাকালীন বিপত্তি, হাঁটু ভাঙলেন কার্তিক আরিয়ান
নতুন বছর পড়তে না পড়তেই দুর্ঘটনা মুখোমুখি কার্তিক। ২০২২ এর শেষটা যতটা সুন্দর করে কাটিয়েছিলেন তিনি, নতুন বছরের শুরুটা ততটা সুন্দর হল না।
মুম্বই, ১০ জানুরারিঃ নতুন বছর পড়তে না পড়তেই দুর্ঘটনা মুখোমুখি কার্তিক। ২০২২ এর শেষটা যতটা সুন্দর করে কাটিয়েছিলেন তিনি, নতুন বছরের শুরুটা ততটা সুন্দর হল না। আসন্ন ছবি ‘শেহজাদা’র (Shehzada) শুটিং চলাকালীন বিপত্তি ঘটিয়ে বসলেন অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। ছবির একটি গানের দৃশ্যের শুটিং করছেন তিনি। আর সেই শুটিং চলাকালীন হাঁটুতে ভারি চোট পেয়েছেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে অনুগামীদের সঙ্গে সেই খবর ভাগ করে নিয়েছেন কার্তিক।
হাঁটুতে চোট কার্তিক আরিয়ানের, দেখুন
কার্তিক আরিয়ানের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, ঠাণ্ডা জলের বালতিতে পা ডুবিয়ে বসে রয়েছেন অভিনেতা। তাঁর হাতে রয়েছে একটা বরফের চাঁই। ছবি দেখে বোঝা যাচ্ছে বেশ ভালো মতোই চোট পেয়েছেন তিনি। ছবির ক্যাপশনে কার্তিক লিখেছেন, ‘হাঁটু ভেঙে গিয়েছে। বরফ বালতি চ্যালেঞ্জ ২০২৩'।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Abhishek Banerjee On Pahalgam Issue: পহেলগাঁও জঙ্গি হানার ৫৫ দিন অতিক্রান্ত, কেন এখনও অধরা অভিযুক্তরা? কেন্দ্রীয় সরকারকে নিশানা অভিষেকের
FIFA Club World Cup 2025, Auckland City vs Bayern Munich: ১০ গোলে অকল্যান্ড সিটি এফসিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ব্যবধানে জিতল বায়ার্ন মিউনিখ
FIFA Club World Cup 2025, PSG vs Atletico Madrid: ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ বি-র ম্যাচে অ্যাটলেটিকোকে হারিয়ে দিল পিএসজি
San Francisco Unicorns vs MI New York, MLC 2025 Live Streaming: সান ফ্রান্সিসকো ইউনিকর্নস বনাম এমআই নিউ ইয়র্ক, এমএলসি ২০২৫, সরাসরি দেখবেন যেখানে
Advertisement
Advertisement
Advertisement