Janhvi Kapoor and Sidharth Malhotra Scooty Ride: অন্তঃসত্ত্বা স্ত্রীকে ফেলে অন্য নায়িকার সঙ্গে স্কুটিতে চেপে ঘুরছেন সিদ্ধার্থ, সিড-কিয়ারার সংসারে তৃতীয় ব্যক্তি? ছবি ফাঁস হতেই শোরগোল
স্কুটি চালাচ্ছেন জাহ্নবী আর পিছনে বসে সিদ্ধার্থ। নায়িকা টাল সামলাতে না পারলে সামাল দিচ্ছেন নায়ক। সিড-জাহ্নবীর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই শোরগোল।
মুম্বই, ২২ এপ্রিলঃ স্ত্রী কিয়ারা আডবাণী (Kiara Advani) অন্তঃসত্ত্বা। এই অবস্থায় স্ত্রীকে রেখে জাহ্নবী কাপুরের (Janhvi Kapoor) সঙ্গে স্কুটি চেপে ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra)। স্কুটি চালাচ্ছেন জাহ্নবী আর পিছনে বসে সিদ্ধার্থ। নায়িকা টাল সামলাতে না পারলে সামাল দিচ্ছেন নায়ক। সিড-জাহ্নবীর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই শোরগোল। অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়িতে রেখে অন্য নায়িকার সঙ্গে সময় কাটাচ্ছেন সিদ্ধার্থ! চর্চা নেটপাড়ায়। পরিবারে নতুন সদস্য আসার আগেই সিড-কিয়ারার সংসারে তৃতীয় ব্যক্তির আগমন!
সিদ্ধার্থকে স্কুটারের পিছনে চাপিয়ে ঘোরার ছবি শেয়ার করেছেন জাহ্নবী নিজেই। তাঁর পরনে গোলাপি রঙের শাড়ি। স্লিভলেস ব্লাইজ। চোখে সানগ্লাস আর মাথায় গোঁজা ফুলের মালা। পিছনে বসে সিদ্ধার্থ। নায়কের পরনে পিচ রঙের শার্ট। ধূসর রঙের জিন্স। তাঁর চোখেও সানগ্লাস। স্কুটি চালাতে চালাতে টাল হারাচ্ছেন নায়িকা। পিছন থেকে সামাল দিচ্ছেন নায়ক। বলিউড ছবির রোম্যান্টিক দৃশ্যের চেয়ে কোন অংশে কম নয়। আর কম হবেই বা কেন! ছবির শুটিংয়ের দৃশ্যই যে তুলে ধরেছেন নায়িকা।
সিদ্ধার্থকে পিছনে বসিয়ে স্কুটি চালাচ্ছেন জাহ্নবীঃ
দশভি (Dasvi) খ্যাত তুষার জালোটার (Tushar Jalota) আসন্ন ছবিতে জুটি বেঁধেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুর (Sidharth Malhotra and Janhvi Kapoor)। ছবির নাম 'পরম সুন্দরী' (Param Sundari)। কেরলে চলছে শুটিং। উত্তর ভারতীয় এবং দক্ষিণ ভারতীয় দুই তরুণ-তরুণীর মধ্যে অপ্রত্যাশিত প্রেম আর সেই প্রেম ঘিরে দুই বৈচিত্র্যময় সংস্কৃতির মধ্যে আবর্তিত হওয়া খুঁটিনাটি তথ্যের বুননে তৈরি হয়েছে পরম সুন্দরীর কাহিনী। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের জুলাইতেই মুক্তি পাবে ছবিটি।