Hrithik Roshan-Deepika Padukone Film: বড়পর্দায় এবার দীপিকা-হৃত্বিক জুটি, কবে মুক্তি পাচ্ছে তাঁদের ছবি 'ফাইটার'?

বহুদিন ধরেই বড়পর্দা থেকে গায়েব হৃত্বিক রোশন। সুপার ৩০-র পর হিট ছবি নেই তাঁর ঝুলিতে। পর্দায় তাঁকে দেখতে অপেক্ষারত কয়েক কোটি ভক্ত, অনুরাগীরা। আজ জন্মদিন হৃত্বিকের। সেদিনই এল সুখবর। হৃত্বিকের সঙ্গে জুটি বেধে আসতে চলেছেন দীপিকা পাডুকোন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আগামী ছবি মুক্তির কথা জানালেন দীপিকা নিজেই। ছবির নাম 'ফাইটার'।

Hrithik Roshan-Deepika Padukone Film: বড়পর্দায় এবার দীপিকা-হৃত্বিক জুটি, কবে মুক্তি পাচ্ছে তাঁদের ছবি 'ফাইটার'?
দীপিকা পাডুকোন-হৃত্বিক রোশন (Photo Credit: Wikimedia Commons)

বহুদিন ধরেই বড়পর্দা থেকে গায়েব হৃত্বিক রোশন (Hrithik Roshan)। সুপার ৩০-র পর হিট ছবি নেই তাঁর ঝুলিতে। পর্দায় তাঁকে দেখতে অপেক্ষারত কয়েক কোটি ভক্ত, অনুরাগীরা। আজ জন্মদিন হৃত্বিকের। সেদিনই এল সুখবর। হৃত্বিকের সঙ্গে জুটি বেধে আসতে চলেছেন দীপিকা পাডুকোন (Deepika Padukone)। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আগামী ছবি মুক্তির কথা জানালেন দীপিকা নিজেই। ছবির নাম 'ফাইটার' (Fighter)।

'ওয়ার' ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তৈরি এই ছবিটি। ছবিটির টিজারটি আজ শেয়ার করলেন দীপিকা। সেই পোস্টটিই রিশেয়ার করেন হৃত্বিক। ভিডিওটি দেখে এটা পরিষ্কার যে দেশপ্রেম নিয়ে তৈরি এই সিনেমা। যদিও তাঁদের লুক নিয়ে এখনও কোনও আন্দাজ পাওয়া যায়নি। ছবির নাম, লোগোই প্রকাশ পেল। অপেক্ষাছবির পোস্টারের।

আরও পড়ুন, ১০০ শতাংশ আসন নিয়েই শুরু হবে ২৬-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনের দিন ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

তবে প্রশ্ন হল, ছবির মুক্তি কবে? করোনা মহামারীর কারণে এবছর মুক্তি পাচ্ছে না ছবিটি। প্রেক্ষাগৃহে ছবিটি দেখেনি হবে, সেকারণে অপেক্ষা বছরখানেকের একটু বেশি। আগামী বছর অর্থাৎ ২০২২ এর ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে দীপিকা-হৃত্বিক জুটির এই ছবিটি। বলিউডে এই জুটি আগে কখনও দেখেনি দর্শক। দীপিকা-হৃত্বিকের জুটি দর্শকের মনে ধরবে কিনা তা দেখার অপেক্ষা। নির্ভর করছে গল্পের বুননের ওপরও। প্রেক্ষাগৃহে গিয়ে ভালো ছবি দেখার অপেক্ষায় দর্শকেরাও। তাই এই ছবিটি নিয়ে অনেক বেশি আগ্রহী সকলেই। পাশাপশি নতুন জুটি কতটা জমাটি হবে তার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।

(The above story first appeared on LatestLY on Jan 10, 2021 07:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).