Sonu Sood: উদারতার থেকে আকর্ষণীয় কিছুই নেই, এই প্রেমদিবসে প্রত্যেককে নিরামিষাশী হওয়ার আবেদন করলেন সোনু সুদ

PETA ইন্ডিয়ার হয়ে নতুন প্রচারে অংশ নিলেন অভিনেতা সোনু সুদ। নিরামিষাশী আহারে মানুষের আগ্রহ জন্মাক এমনই বার্তা দিয়েছেন তিনি। বলেছেন, “এই প্রেমদিবসে আসুন আমরা প্রত্যেককে গরু, মহিষ, ছাগল, শূকর ও মাছের প্রতি কিছুটা ভালোবাসা দেখাই। এখানে উদারতার থেকে আকর্ষণীয় কিছুই নেই। এই পৃথিবীতেও আমরা পশুর প্রতি উদার হতে পারি। খাবারের প্লেটে তাদের উপস্থিতি বর্জন করলেই সেই উদারতার নিদর্শন খুঁজে পাওয়া যাবে।”

Sonu Sood: উদারতার থেকে আকর্ষণীয় কিছুই নেই, এই প্রেমদিবসে প্রত্যেককে নিরামিষাশী হওয়ার আবেদন করলেন সোনু সুদ
অভিনেতা সোনু সুদ (Photo Credits: Instagram)

PETA ইন্ডিয়ার হয়ে নতুন প্রচারে অংশ নিলেন অভিনেতা সোনু সুদ। নিরামিষাশী আহারে মানুষের আগ্রহ জন্মাক এমনই বার্তা দিয়েছেন তিনি। বলেছেন, “এই প্রেমদিবসে আসুন আমরা প্রত্যেককে গরু, মহিষ, ছাগল, শূকর ও মাছের প্রতি কিছুটা ভালোবাসা দেখাই। এখানে উদারতার থেকে আকর্ষণীয় কিছুই নেই। এই পৃথিবীতেও আমরা পশুর প্রতি উদার হতে পারি। খাবারের প্লেটে তাদের উপস্থিতি বর্জন করলেই সেই উদারতার নিদর্শন খুঁজে পাওয়া যাবে।” পিপল ফল দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ এনিম্যালস ইন্ডিয়ার ২০২০-র হটেস্ট নিরামিষাশী হলেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। এর আগেও তিনি PETA ইন্ডিয়ার প্রচারে অংশ নিয়েছেন। ম্যাকডোনাল্ডস যেন নিরামিষ বার্গার বানায়। আরও পড়ুন-Viral: জন্মদিনের আগের দিন করোনাকে হারিয়ে সুস্থ হলেন ১১৬ বছরের সিস্টার অ্যান্ড্রে, দেখুন ছবি

সেই উদ্দেশ্য সোশ্যাল মিডিয়ায় চালু থাকা এক আবেদনের ভিত্তিতে এই জনপ্রিয় ফুডচেনকেও তাদের মেনুতে ভেজ বার্গার রাখার কথা বলা হয়েছে। করোনাকালে আটকে পড়া হাজার হাজার পরিযায়ী শ্রমিক ও পড়ুয়াদের বাড়ি ফেরাতে যথাযথ উদ্যোগ নিতে দেখা গেছে সোনু সুদকে। মানুষের উপকারে করতে তিনি সদাব্যস্ত। PETA ইন্ডিয়ার হয়ে মাংস ফ্রি সমাজ তৈরিতে এর আগে প্রচারে অংশ নিয়েছিলেন হেমা মালিনী, আর মাধবন, শাহিদ কাপুর, অনুষ্কা শর্মা। এবার সেই তালিকায় চলে এলেন সোনু সুদও।

(The above story first appeared on LatestLY on Feb 10, 2021 03:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).