Cirkus: রণভীরের পরের সিনেমাতে বিশেষ চমক দেখাতে চলেছেন দীপিকা

রুপোলি পর্দায় আবার জুটি বাঁধতে চলেছেন বলিউডের হিট জুটি রণভীর সিং ও দীপিকা পাডুকোন। বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, রোহিত শেট্টির পরবর্তী ছবি সার্কাসে দেখা যাবে এই দুই রিয়েল লাইফ কাপলকে। রামলীলা, বাজিরাও মাস্তানি, পদ্মাবত ছবিতে তাদের একসঙ্গে দেখা গেছে। শীঘ্রই মুক্তি পাবে তাঁদের আরও একটি ছবি 83। এবার গুঞ্জন সার্কাস নিয়ে। দু'জনকে আইটেম ডান্সে দেখা যাবে।

Cirkus: রণভীরের পরের সিনেমাতে বিশেষ চমক দেখাতে চলেছেন দীপিকা
রণভীর সিং ও দীপিকা পাডুকোন (Photo Credits: Instagram)

রুপোলি পর্দায় আবার জুটি বাঁধতে চলেছেন বলিউডের হিট জুড়ি রণভীর সিং (Ranveer Singh) ও দীপিকা পাডুকোন (Deepika Padukone)। বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, রোহিত শেট্টির পরবর্তী ছবি সার্কাসে দেখা যাবে এই দুই রিয়েল লাইফ কাপলকে। রামলীলা, বাজিরাও মাস্তানি, পদ্মাবত ছবিতে তাদের একসঙ্গে দেখা গেছে। শীঘ্রই মুক্তি পাবে তাঁদের আরও একটি ছবি 83। এবার গুঞ্জন সার্কাস নিয়ে। ছবিতে দীপিকাকে দেখা যাবে আইটেম ডান্সে।

রণভীর ছাড়াও এছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে বরুন শর্মা, পুজা হেগড়ে এবং জ্যাকলিন ফার্নান্দেজকে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছে জনি লিভার, মুরলি শর্মা এবং সঞ্জয় মিশ্র। জানা গেছে এই ছবিটি উইলিয়াম শেক্সপিয়রের 'দ্য কমেডি অফ এররস' থেকে অনুপ্রেনিত। বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, দীপিকা পাডুকোনের জন্য আরও বাড়বে ছবির ছটা। আরও পড়ুন, আজ রাতেই রাজ্যে আসছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ২৫ ফেব্রুয়ারির মধ্যে আসবে ১২৫ কোম্পানি

এখনও পর্যন্ত রণভীর-দীপিকা জুটিকে যে যে ছবিতে এখনও পর্যন্ত দেখা গেছে, সবকটাই বক্স অফিস হিট। এই জুটি পর্দার সামনে আসে তখন এক কথায় বক্স অফিস হিট ছবি দর্শকেরা পেয়েছেন একাধিকবার। তাঁদের মধ্যে থাকা সম্পর্কের গভীরতা যেন কারুর চোখ এড়ায় না। বিয়ের পর অবশ্য তাদের জুটিকে রিল লাইফে দেখা যায়নি। তবে একাধিক বিজ্ঞাপনে তাঁদের দেখা গিয়েছে।

(The above story first appeared on LatestLY on Feb 19, 2021 08:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).