Alia-Ranbir: 'সেরা মানুষ তুমি', রণবীরকে নিয়ে আবেগতাড়িত মুহূর্ত ভাগ করলেন আলিয়া
পছন্দের বারান্দা যেখানে নিভৃতে একসঙ্গে বহু সময় কাটিয়েছেন দুজনে, সেখানেই বিয়ে করবেন সিদ্ধান্ত নিয়েছিলেন আলিয়া। আর সেই মতই হয়েছিল তাঁদের বিয়ের আয়োজন।
মুম্বই, ১৬ ফেব্রুয়ারিঃ বিয়ের পর থেকে রণবীর আলিয়ার (Alia-Ranbir) প্রেম যেন আরও মাখো মাখো হয়ে উঠেছে। সর্বক্ষন একে অপরের সঙ্গে লেপটে রয়েছেন তাঁরা। সদ্যই আসন্ন ছবির প্রচারে এসে রণবীর (Ranbir Kapoor) ভরা মঞ্চে দাঁড়িয়ে আলিয়াকে (Alia Bhatt) ভ্যালেন্টাইনস ডে-র (Valentine's Day 2023) শুভেচ্ছা জানিয়েছেন। নেটপাড়ায় হুহু করে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
আরও পড়ুনঃ দূরে থেকেও কাছাকাছি, ভরা মঞ্চে দাঁড়িয়ে আলিয়াকে প্রেম দিবসের শুভেচ্ছা রণবীরের
রণবীরের সেই ভাইরাল মুহূর্তের ভিডিয়ো চোখ এড়ায়নি স্ত্রী আলিয়ার। ভিডিয়োর স্ক্রিনশর্ট নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই স্ক্রিনশর্ট শেয়ার করে নায়িকা লিখলেন, ‘সেরা সুন্দর একজন মানুষ’।

আসন্ন ছবি 'তু ঝুটি ম্যায় মক্কার'এর (Tu Jhooti Main Makkar) প্রচার নিয়ে বেজায় ব্যস্ত রণবীর কাপুর। বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হচ্ছে তাঁকে। তাই বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইনস ডে তেই স্ত্রী আলিয়াকে সময় দিতে পারলেন না রণবীর। তাতে কী! ছবি প্রচারের মঞ্চ থেকে স্ত্রী এবং মেয়ে রাহাকে প্রেম দিবসের শুভেচ্ছা জানিয়ে দিলেন তারকা।
আরও পড়ুনঃ জিমের মধ্যে এ কাকে চুমু ছুড়লেন আলিয়া?
গতবছর এপ্রিলে একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে রণবীর এবং আলিয়ার বিয়ে (Alia-Ranbir Wedding)। পছন্দের বারান্দা যেখানে নিভৃতে একসঙ্গে বহু সময় কাটিয়েছেন দুজনে, সেখানেই বিয়ে করবেন সিদ্ধান্ত নিয়েছিলেন আলিয়া। আর সেই মতই হয়েছিল তাঁদের বিয়ের আয়োজন। রণবীর আলিয়ার মাঝে এখন তাঁদের ছোট্ট কন্যা রাহার রাজত্ব। গত নভেম্বরে মেয়ের জন্ম দিয়েছেন আলিয়া। রাহাকে নিয়েই এখন রণবীর আলিয়ার (Alia Bhatt and Ranbir Kapoor) ভুবন।
(The above story first appeared on LatestLY on Feb 16, 2023 03:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

