Alia Bhatt at GYM: জিমের মধ্যে এ কাকে চুমু ছুড়লেন আলিয়া?

খোলা চুলে জিমে ঘাম ঝরাতে গিয়ে নায়িকা একেবারে ঘেমেনেয়ে একশা।

Alia Bhatt at GYM: জিমের মধ্যে এ কাকে চুমু ছুড়লেন আলিয়া?
Alia Bhatt (Photo Credits: Instagram)

মুম্বই, ৪ ফেব্রুয়ারিঃ জিমের মধ্যে ঘাম ঝরাচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt at GYM)। মা হওয়ার পর কিছুটা ওজন বাড়ায় আবার সেই পুরনো চেহারায় ফিরতে দমদার কসরত করছেন তিনি। কিন্তু জিমের মধ্যে এ কাকে উদ্দেশ্ করে চুমু ছুড়লেন রণবীর (Ranbir Kapoor) ঘরনি! উত্তর লুকিয়ে রয়েছে নীচের রিলে। যেখানে সদ্য মা হওয়া অভিনেত্রী আলিয়া ভাট তাঁর অনুরাগীদের উদ্দেশ করেই এই চুমু ছুড়েছেন।

আরও পড়ুনঃ রাজস্থানে রাজকীয় বিয়ে, সেজে উঠেছে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আসর, দেখুন এক ঝলকে

স্বামী রণবীর (Ranbir Kapoor) কাপুরের আসন্ন ছবি 'তু ঝুটি ম্যায় মক্কার'এর (Tu Jhooti Main Makkar ) গান 'তেরে প্যার মে' (Tere Pyar Mein) চুটিয়ে অনুভব করছেন নায়িকা। আর সেই সঙ্গে তাল মিলিয়ে চলছে জিমের কসরত। এই গান তাঁর বড়ই পছন্দ হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে সেই কথায়ও জানান দিয়েছেন নায়িকা।

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

বহুদিন পর অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt) সোশ্যাল মিডিয়ায় কোন রিল পোস্ট করেছেন। মেয়ে হওয়ার পর এই প্রথম রিল বানিয়ে শেয়ার করলেন নায়িকা। তা সে জিমই হোক না কেন। পরনে কালো রঙের জিম ওয়্যার। খোলা চুলে জিমে ঘাম ঝরাতে গিয়ে নায়িকা একেবারে ঘেমেনেয়ে একশা (Alia Bhatt at GYM)।

(The above story first appeared on LatestLY on Feb 04, 2023 06:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).