Aditya Paudwal Death: প্রয়াত সংগীত শিল্পী অনুরাধা পড়োয়ালের ছেলে আদিত্য পড়োয়াল
প্রয়াত হলেন সংগীত শিল্পী অনুরাধা পড়োয়ালের (Anuradha Paudwal) ছেলে আদিত্য পড়োয়াল (Aditya Paudwal)। বয়স হয়েছিল ৩৫ বছর। গত কয়েক মাস ধরে তিনি কিডনির অসুস্থতায় ভুগছিলেন এবং হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিডনি ফেল করেই তাঁর মৃত্য়ু হয়েছে হয়েছে বলে জানা গেছে।
মুম্বই, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন সংগীত শিল্পী অনুরাধা পড়োয়ালের (Anuradha Paudwal) ছেলে আদিত্য পড়োয়াল (Aditya Paudwal)। বয়স হয়েছিল ৩৫ বছর। গত কয়েক মাস ধরে তিনি কিডনির অসুস্থতায় ভুগছিলেন এবং হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিডনি ফেল করেই তাঁর মৃত্য়ু হয়েছে হয়েছে বলে জানা গেছে।
সংগীত শিল্পী শঙ্কর মহাদেবন ফেসবুকে এই খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, "কথা শুনে বিধ্বস্ত! আমাদের সবচেয়ে প্রিয় আদিত্য পড়োয়াল আর নেই !! এটা বিশ্বাস করতে পারছি না! কী আশ্চর্য সংগীতজ্ঞ এবং একজন মনোরম মানুষ !! আমি মাত্র একটি গান গেয়েছি দু'দিন আগে যা তিনি সুন্দরভাবে প্রোগ্রাম করেছেন ! লাভ ইউ ভাই ... তোমাকে মিস করছি )।" আরও পড়ুন: SSR Death Probe: জিজ্ঞাসাবাদে সারা আলি খান, রাকুল প্রীত সিং, মুকেশ ছাবড়ার নাম প্রকাশ রিয়া চক্রবর্তীর
আদিত্য পড়োয়াল ছিলেন একজন সংগীত ব্যবস্থাপক এবং প্রযোজক। আদিত্য 'ঠাকরে' ছবিটির সঙ্গেও যুক্ত ছিলেন। শিবসেনার প্রতিষ্ঠাতা প্রয়াত বাল ঠাকরের জীবন অবলম্বনে নির্মিত ওই চলচ্চিত্রটির 'সাহেব তু' গানটির ব্যবস্থাপক এবং প্রযোজক।
(The above story first appeared on LatestLY on Sep 12, 2020 12:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

