Sushant Singh Rajput: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে তদন্তের দাবি হরিয়ানার পদস্থ পুলিশকর্তার, কিন্তু কেন?

শ্যালকের মৃত্যু সন্দেহজনক। তাই নিজে থেকেই গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানালেন সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) ভগ্নিপোত ওপি সিং। তিনি হরিয়ানা পুলিশের অতিরিক্ত ডিজিপি। এই মুহূর্তে হরিয়ানার মুখ্যমন্ত্রীর সচিবালয়ে বিশেষ অফিসারের দায়িত্বে রয়েছেন তিনি। রবিবার মুম্বইয়ের বান্দ্রায় নিজের আবাসনেই বছ ৩৪-এর অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর বোন চণ্ডীগড়ে থাকেন। দাদার আত্মহননের খবর পেয়েই তিনি মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তিনি বলেন, অভিনেচার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিই নয়, সমাজের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

Sushant Singh Rajput: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে তদন্তের দাবি হরিয়ানার পদস্থ পুলিশকর্তার, কিন্তু কেন?
সুশান্ত সিং রাজপুত(Photo Credits: Facebook)

চণ্ডীগড়, ১৫ জুন: শ্যালকের মৃত্যু সন্দেহজনক। তাই নিজে থেকেই গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানালেন সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) ভগ্নিপোত ওপি সিং। তিনি হরিয়ানা পুলিশের অতিরিক্ত ডিজিপি। এই মুহূর্তে হরিয়ানার মুখ্যমন্ত্রীর সচিবালয়ে বিশেষ অফিসারের দায়িত্বে রয়েছেন তিনি। রবিবার মুম্বইয়ের বান্দ্রায় নিজের আবাসনেই বছ ৩৪-এর অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর বোন চণ্ডীগড়ে থাকেন। দাদার আত্মহননের খবর পেয়েই তিনি মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তিনি বলেন, অভিনেচার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিই নয়, সমাজের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আরও পড়ুন-Sushant Singh Rajput: আগামী নভেম্বরেই বিয়ে, রীতিমতো প্রস্তুতি নিচ্ছিলেন সুশান্ত সিং রাজপুত

জানা গিয়েছে, চলতি বছরের নভেম্বরের বিয়ের পরিকল্পনা করেছিলেন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। নিউজ চ্যানেল ইন্ডিয়া টিভির প্রতিনিধির সঙ্গে কথা প্রসঙ্গে এমনটাই দাবি করলেন আত্মঘাতী অভিনেতার তুতো ভাইবোনেরা। পরিবারের তরফে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। এমনকী তাঁরা এই প্রস্তুতির জন্য সবাই মিলে খুব শিগগির মুম্বইয়ে আসার পরিকল্পনাও করেছিলেন। পরিবারের সদস্যরা ও ঘনিষ্ঠ কিছু বন্ধদের নিয়ে সুশান্তের এই বিযে একেবারেই ঘরোয়াভাবে হওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এদিকে একটা গুজব ভাল মতো ছড়িয়েছিল যে সুশান্ত সিং রাজপুত অভিনেত্রী রেহা চক্রবর্তীর সঙ্গে ডেট করছেন। তবে অনেকেই মনে করতেই তাঁরা ভাল বন্ধু ছিলেন। বান্দ্রায় নিজের আবাসনেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন এই অভিনেতা। রবিবার পরিচারিকাই তাঁকে এ অবস্থায় প্রথম দেখতে পান।

(The above story first appeared on LatestLY on Jun 15, 2020 10:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).