Sonu Sood COVID-19 Positive: করোনায় আক্রান্ত সোনু সুদ, রয়েছেন আইসোলেশনে

করোনায় আক্রান্ত হলেন অভিনেতা সোনু সুদ। আপাতত নিজেকে আইসোলেশনে রেখেছেন বলে খবর। আজ সকালেই হাসপাতালে শয্যা সঙ্কট নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন তিনি। সোনু যাতে হাসপাতালের (Hospital) বিভিন্ন জায়গায় বেডের (Bed) ব্যবস্থা করেন, তার জন্য বার বার তাঁর কাছে আবেদন জানানো হচ্ছে বলে তিনি ট্যুইটে জানান। তিনি কোনওভাবে কোনও ব্যবস্থা করতে পারছেন না। যার ফলে তাঁর নিজের অসহায় লাগছে বলে মন্তব্য করেন সোনু।

Sonu Sood COVID-19 Positive: করোনায় আক্রান্ত সোনু সুদ, রয়েছেন আইসোলেশনে
সোনু সুদ

করোনায় আক্রান্ত হলেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। আপাতত নিজেকে আইসোলেশনে রেখেছেন বলে খবর। আজ সকালেই হাসপাতালে শয্যা সঙ্কট নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন তিনি। সোনু যাতে হাসপাতালের (Hospital) বিভিন্ন জায়গায় বেডের (Bed) ব্যবস্থা করেন, তার জন্য বার বার তাঁর কাছে আবেদন জানানো হচ্ছে বলে তিনি ট্যুইটে জানান। তিনি কোনওভাবে কোনও ব্যবস্থা করতে পারছেন না। যার ফলে তাঁর নিজের অসহায় লাগছে বলে মন্তব্য করেন সোনু।

গত একবছর ধরে মানুষের পাশে দাঁড়িয়ে থাকার দায়িত্বভার নিজের কাঁধে তুলে ধরেছেন, সেই সোনুই আজ করোনায় আক্রান্ত। চিন্তায় তাঁর দ্রুত শারীরিক সুস্থতার কামনা করছেন নেটিজেন, অনুগামীরা। আরও পড়ুন, গুরুতর অসুস্থ বিবেক ওবেরয় ভর্তি হাসপাতালে?

আজ সকালে সোনু নিজের ট্য়ুইটার(Twitter) হ্যান্ডেলে ট্যুইট করেন। সেখানে তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গার হাসপাতালে তিনি বেডের ব্বস্থা করতে পারছেন না। আক্রান্তদের জন্য পাঠাতে পারছেন না প্রয়োজনীয় ওষুধ। ফলে তিনি মানুষের জীবন রক্ষা করতে পারছেন না বলে আফসোস হচ্ছে বলেও মন্তব্য করেন সোনু। এরপরই সোনু সাধারণ মানুষের কাছে আবেদন করেন। সবাই মিলে যাতে করোনায় আক্রান্ত মানুষের জীবন রক্ষা করা যায়, সে বিষয়েও সবার কাছে আবেদন করেন বলিউড অভিনেতা। দেশের সব প্রান্তের মানুষের কাছে যাতে ওষুধ, ইনজেকশন পৌঁছে যায়, সে বিষয়েও আবেদন জানান সোনু সুদ।

(The above story first appeared on LatestLY on Apr 17, 2021 01:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).