Jaya Bachchan To Join TMC Rally: কাল থেকেই তৃণমূলের হয়ে প্রচারে নামবেন অভিনেত্রী জয়া বচ্চন

বিজেপির তারকা প্রচারের পর এবার ময়দানে নামল তৃণমূলও। এবার রাজ্যে ভোট প্রচারে আসছেন অভিনেত্রী জয়া বচ্চন। আজই কলকাতা পৌঁছন তিনি। কালই টালিগঞ্জে রোড শোয়ে অংশ নেবেন জয়া বচ্চন। ৮ এপ্রিল পর্যন্ত তৃণমূলের একাধিক প্রচারসভায় অংশ নেবেন জয়া।

জয়া বচ্চন (Photo Credits: ANI)

কলকাতা, ৪ এপ্রিল: বিজেপির (BJP) তারকা প্রচারের পর এবার ময়দানে নামল তৃণমূলও। এবার রাজ্যে ভোট প্রচারে আসছেন অভিনেত্রী জয়া বচ্চন (Jaya Bachchan)। আজই কলকাতা পৌঁছন তিনি। কালই টালিগঞ্জে রোড শোয়ে অংশ নেবেন জয়া বচ্চন। ৮ এপ্রিল পর্যন্ত তৃণমূলের একাধিক প্রচারসভায় অংশ নেবেন জয়া।

একদিকে বিজেপিতে তারকা মুখ মিঠুন চক্রবর্তী। তাঁকে নিয়ে জোরদার প্রচার চালাচ্ছে বিজেপি। এরই মধ্যে 'বাংলার মেয়ে' হিসেবে বলিউডের বড় মুখ আনছে তৃণমূল। বাঙালি মেয়ে জয়া এবং বাংলার জামাই অমিতাভ বচ্চন মমতা বন্দোপাধ্যায়ের আগাগোড়াই তাঁরা। এবারে প্রচারে 'বাংলার নিজের মেয়ে'-কে মুখ করছে তৃণমূল। আরও পড়ুন, বলিউডে ফের করোনার থাবা, আক্রান্ত অভিনেতা গোবিন্দা

সমাজবাদী পার্টির থেকে গত চারবার দলের রাজ্যসভার সাংসদ মনোনীত হয়েছেন জয়া ভাদুড়ির বচ্চন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement