Bhediya Trailer: জঙ্গল থেকে ফেরার পর অদ্ভুত আচরণ বরুণের, গায়ে ধ্বস্তাধ্বস্তির চিহ্ন, তবে কী 'ভেড়িয়া'র কামড় খেলেন তিনি?

১৯ অক্টোবর বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ১০ বছর পূর্ণ করেছে বরুণ। সেই উপলক্ষেই মুক্তি পেয়েছে 'ভেড়িয়া' ছবির ট্রেলার।অভিনেতা বরুন ধাওয়ান টুইট করে অনুগামীদের শেয়ার করলেন সেই ‘ভেড়িয়া’র ট্রেলার

ঘন অন্ধকার জঙ্গলে তাড়া করেছে ‘ভেড়িয়া’ প্রাণপণে দৌড়েও শেষরক্ষা হল না! ‘ভেড়িয়া’র হাতে কামড় খেলেন গল্পের নায়ক, তারপরই কী বদলে গেল তাঁর জীবন। প্রত্যেকদিন রাতে আস্ত একটা নেকড়ে হয়ে ওঠতে শুরু করল সে?

আজ, ১৯ অক্টোবর বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ১০ বছর পূর্ণ করেছে বরুণ। সেই উপলক্ষেই মুক্তি পেয়েছে 'ভেড়িয়া' ছবির ট্রেলার।অভিনেতা বরুন ধাওয়ান টুইট করে অনুগামীদের শেয়ার করলেন সেই  ‘ভেড়িয়া’র ট্রেলার (Bhediya Trailer)। বরুণ ছাড়াও এই ছবিতে রয়েছেন কৃতি শ্যানন, দীপক ডোবরিয়াল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।দীনেশ ভিজানের পরিচালনায় ‘ভেড়িয়া’ (Bhediya) ছবিটি পরিচালনা করেছেন অমর কৌশিক। এই জুটিই এর আগে রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী’ ছবি উপহার দিয়েছিল দর্শকদের। সেই একই মেজাজ ‘ভেড়িয়া’র ট্রেলারেও দেখা গিয়েছে।

ট্রেলারের শেষ হয়  'মোগলি'-র সেই জনপ্রিয় 'জঙ্গল জঙ্গল বাত চলি হ্যায়' গানটি দিয়ে। যা দেখে সত্যি মনে হয় জঙ্গলে কোন কাণ্ড ঘটতে চলেছে।  তবে ট্রেলারটি ইতিমধ্যে দেখে ফেলেছেন ১৫ লক্ষের বেশি  দর্শক।  এবার বাকি গল্প জানা যাবে ২৫ নভেম্বর ছবিটি মুক্তির পর।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement