Bharti Singh Hospitalised: 'প্রচণ্ড যন্ত্রণা করছে', হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছে ভারতী সিং

হাতে গোঁজা স্যালাইন। তীব্র যন্ত্রণায় অঝোরে কেঁদে চলেছেন। 'কমেডি কুইন'এর এমন ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন তাঁর অনুরাগীরা। কী হয়েছে ভারতীর? চিন্তায় সকলে।

Bharti Singh Hospitalised (Photo Credits: Instagram)

মুম্বই, ২ মেঃ হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন কৌতুক শিল্পী ভারতী সিং (Bharti Singh Hospitalised)। হাতে গোঁজা স্যালাইন। তীব্র যন্ত্রণায় অঝোরে কেঁদে চলেছেন। 'কমেডি কুইন'এর এমন ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন তাঁর অনুরাগীরা। কী হয়েছে ভারতীর (Bharti Singh)? চিন্তায় সকলে।

সর্বক্ষণ প্রাণবন্ত, হাসিখুশি থাকা ভারতীকে (Bharti Singh) হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাতে দেখে দুশ্চিন্তা বাড়ছে ভক্তকুলের। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। পেটের অসহ্য যন্ত্রণা নিয়ে তাঁকে হাসপাতাল ছুটতে হয়েছে। একাধিক পরীক্ষানিরীক্ষার পর ভারতীর গলব্লাডারে স্টোন ধরা পড়েছে। নিজেদের ইউটিউব চ্যানেলে নিজের শারীরিক অবস্থার যাবতীয় আপডেট অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শিল্পী।

গলব্লাডারে স্টোন অস্ত্রোপচার না হওয়া পর্যন্ত বাড়ি ফিরতে পারবেন না তিনি। এদিকে ছেলে ছোট বলে তাঁকে হাসপাতালেও আনতে পারছেন না। ছেলে হওয়ার পর থেকে তাঁকে ছাড়া একরাতও বাইরে থাকেননি তিনি। পেটের যন্ত্রণা সেই সঙ্গে হাসপাতালে গোলাকে মিস করা, সব মিলিয়ে কেঁদে চলেছেন ভারতী। হাসপাতালে স্ত্রীয়ের ছায়াসঙ্গী হয়ে রয়েছেন স্বামী হর্ষ লিম্বাচিয়া (Haarsh Limbachiyaa)। দ্রুত আরোগ্যের জন্যে অনুরাগীদের প্রার্থনা করার জন্যে অনুরোধ জানিয়েছেন তিনি।

হাসপাতালে ভারতী... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement