Atul Kulkarni: 'কাশ্মীর আমাদের', জঙ্গিদের উদ্দেশ্যে চূর্ণ করে ভূ-স্বর্গে আসুন, পহেলগামে বসে দেশবাসীর কাছে বার্তা অভিনেতা অতুল কুলকার্নির

জঙ্গি হামলার ঘটনার পর থেকে একাধারে কাশ্মীরের সমস্ত বুকিং বাতিল করেছেন পর্যটকেরা। উত্তেজনার এই আবহে ভূ-স্বর্গে পাড়ি দিলেন অভিনেতা। কাশ্মীরে গিয়ে দেশবাসীর জন্যে বিশেষ বার্তা দিলেন তিনি। সেই সঙ্গে জঙ্গিদের কড়া জবাবও দিলেন।

Atul Kulkarni (Photo Credits: Instagram)

শ্রীনগর, ২৮ এপ্রিলঃ জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) অনন্তনাগ জেলার পহেলগামে গত মঙ্গলবার, ২২ এপ্রিল পর্যটকদের উপর হামলা চালিয়েছে জঙ্গিরা (Pahalgam Terrorist Attack)। কেউ ছুটি কাটাতে এসে, কেউবা মধুচন্দ্রমায় ভূ-স্বর্গে বেড়াতে এসে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন। পাক জঙ্গি হানায় ২৬ জনের মৃত্যু রাতের ঘুম কেড়েছে ভারতবাসীর। পর্যটকেরা কাশ্মীরে পা বাড়াতে ভয় পাচ্ছেন। জঙ্গি হামলার ঘটনার পর থেকে একাধারে কাশ্মীরের সমস্ত বুকিং বাতিল করেছেন পর্যটকেরা। উত্তেজনার এই আবহে ভূ-স্বর্গে পাড়ি দিলেন অভিনেতা (Atul Kulkarni)। কাশ্মীরে গিয়ে দেশবাসীর জন্যে বিশেষ বার্তা দিলেন তিনি। সেই সঙ্গে জঙ্গিদের কড়া জবাবও দিলেন।

জঙ্গি ভয় কাটিয়ে কাশ্মীর আসার বার্তা

পহেলগামের বৈসরন উপত্যকা, যার নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে 'মিনি সুইজারল্যান্ড' নাম দেওয়া হয়েছে। সেই উপত্যকায় দিন কয়েক আগে রক্তবন্যা বয়ে গিয়েছে। ঘটনার পাঁচ দিনের মাথায় জঙ্গি আতঙ্ক কাটিয়ে কাশ্মীর পাড়ি দিয়েছেন অতুল (Atul Kulkarni)। রবিবার পহেলগামে বসে ছবি তুলে তা সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে অভিনেতা লিখলেন, কাশ্মীর হিন্দুস্তানের সম্পত্তি। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন, 'ঘৃণা ভালোবাসার দ্বারা পরাজিত হয়। ভয় কাটিয়ে চলুন কাশ্মীর যাই। চলুন সিন্ধু আর ঝিলামের তীরে যাই। আমি এসেছি। আপনারাও আসতে পারেন'।

'কাশ্মীর আমাদের'

 

View this post on Instagram

 

A post shared by Atul Kulkarni (@atulkulkarni_official)

পহেলগামে (Pahalgam) বসে সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে বলি অভিনেতা বলেন, 'শুনেছি পর্যটকেরা এখানকার ৯০ শতাংশ বুকিং বাতিল করে দিয়েছে। হামলার মাধ্যমে জঙ্গিরা বার্তা দিতে চেয়েছে কাশ্মীরে না আসার জন্যে। কিন্তু তা হতে দেওয়া চলবে না। এটা আমাদের কাশ্মীর, আমাদের দেশ, এবং আমরা এখানে আসব। সন্ত্রাসীদের আদর্শের প্রতি আমাদের এই উত্তর দেওয়া দরকার। মুম্বইয়ে বসে এই বার্তা দেওয়া সম্ভব ছিল না। তাই আমি এখানে এসেছি। যদি আমি এখানে আসতে পারি তাহলে সকল ভারতবাসীই আসতে পারবেন'। ভয় না পেয়ে আরও বেশি করে কাশ্মীর এসে জঙ্গিদের মোক্ষম জবাব দেওয়ার ডাক দিয়েছেন অভিনেতা অতুল কুলকার্নি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement