Aparajita Adhya: এক পরিবারে কাটিয়ে ফেলার ২৫ বছর, বিয়ের ২৫ বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন অপরাজিতা আঢ্য
ছোটপর্দা হোক বা বড়পর্দা, তাঁর জনপ্রিয়তা বরাবরই তুঙ্গে। তিনি অপরাজিতা আঢ্য। বড়পর্দায় তাঁর ছবি ‘হামি’, ‘প্রাক্তন’, ‘রসগোল্লা’, ‘চিনি’, ‘বেলাশেষে’ ও ‘বেলাশুরু’তে যেভাবে তাঁকে পছন্দ করেছে দর্শক, সেরকমই ছোটপর্দায় কখনও তিনি পাড়ি কখনও আবার লক্ষ্মী কাকিমা হয়ে জায়গা করে নিয়েছেন দর্শকের মনে। সোমবার ছিলঅপরাজিতার ২৫ তম বিবাহবার্ষিকী। ২৫ বছর আগে আজকের দিনেই সাউন্ড ডিজাইনার অতনু হাজরার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী।
রবিবার রাতের দিকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পরিবারের প্রিয়জনেদের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেন অপরাজিতা। বিয়ের দিনের ছবি থেকে শুরু করে সাম্প্রতিক সেলফিও রয়েছে। বাড়ির গুরুজনেদের সঙ্গে ছবি যেমন রয়েছে তেমনই রয়েছে বিভিন্ন সময়ে স্বামী অতনু হাজরার সঙ্গে ছবি। ২৫ বছরের বিবাহবার্ষিকীতে শেয়ার করলেন মনের অনেক কথা।
Advertisement
সম্পর্কিত খবর
Kerala Shocker: মিথ্যে কথার জালে ফাঁসিয়ে বিয়ে, যুবকদের থেকে টাকাপয়সা লুট, গ্রেফতার মহিলা
Birsa Munda Punyatithi 2025: বিরসা মুন্ডার মৃত্যুবার্ষিকীতে রাহুল গান্ধীর শ্রদ্ধাঞ্জলি
Rajasthan Marriage: ৭০ বছর ধরে লিভ-ইন, ৯০ এর ঘরে এসে ধুমধাম করে বিয়ে করল বৃদ্ধ দম্পতি
Mahua Mitra Marriage: চুপিসাড়ে বিয়ে সেরেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, পাত্র কে জানেন?
Advertisement
Advertisement
Advertisement