Animal Release Date: গদর টু-র সঙ্গে একই সময় রিলিজ করছে না অ্যানিম্যাল, পিছিয়ে গেল রণবীর কাপুরের সিনেমার রিলিজ

শেষ অবধি পিছু হটল 'টি সিরিজ'। তাদের মেগা রিলিজ রণবীর কাপুরের 'অ্য়ানিমাল'(Animal)-এর মুক্তির দিন পিছিয়ে দিল ছবির প্রযোজক সংস্থা টি সিরিজ।

Animal

শেষ অবধি পিছু হটল 'টি সিরিজ'। তাদের মেগা রিলিজ রণবীর কাপুরের 'অ্যানিম্যাল'(Animal)-এর মুক্তির দিন পিছিয়ে দিল ছবির প্রযোজক সংস্থা টি সিরিজ। স্বাধীনতা দিবসের ছুটিতে আগামী ১১ অগাস্ট মুক্তির কথা ছিল 'কবীর সিং' খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা-র 'অ্যানিম্যাল'। সেই দিন মানে আবার রিলিজ করছে সানি দেওলের বহু প্রতীক্ষিত সিক্যুয়েল 'গদর টু'(Gadar 2)। পাশাপাশি ১৫ অগাস্ট রিলিজ করতে চলেছে জন আব্রাহামের 'তারিক' (Tariq), ও 'দ্য কাশ্মীর ফাইলস' খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রীর 'দ্য ভ্যাকসিন ওয়ার'(The Vaccine war)। একসঙ্গে তিন-চারটে বড় ছবি রিলিজ নিয়ে চিন্তায় ছিলেন সবাই। কারণ তাতে হল পেতে সবারই অসুবিধা হয়। কিন্তু স্বাধীনতা দিবসের ছুটির মধ্য়ে রিলিজ দিতে মরিয়া কোনও পক্ষই সরতে রাজি ছিলেন না। শেষ অবধি রণবীরের সিনেমার প্রয়োজক টি-সিরিজ পিছিয়ে এল। এবার দেখার 'অ্যানিম্যাল'-এর নতুন করে কবে মুক্তির দিন ঘোষণা করা হয়। ৭ সেপ্টেম্বর রিলিজ করছে শাহরুখ খানের জওয়ান।

শাহরুখের সিনেমার সঙ্গেই কী রিলিজ করবে অ্য়ানিমাল? সপ্তাহ দুয়েক আগে অ্যানিম্যালের টিজার রিলিজ হতেই রণবীরের সিনেমা নিয়ে উন্মাদনা শুরু হয়। কিন্তু অ্য়ানিমালকে আবেগের প্রচারে টেক্কা দিচ্ছিল সানি দেওল-আমিশা প্যাটেলের গদর টু। আদিপুরুষ-এর ভরাডুবির পর সতর্ক ভূষণ কুমার তাই আর অ্য়ানিলামল-এর রিলিজ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আরও পড়ুন-আলিয়া-ক্যাটরিনার সঙ্গে 'জি লে জারা'-তে থাকছেন না প্রিয়াঙ্কা, ফারহানের ছবি থেকে সরেছেন পিসি

অ্যানিমাল ছবিতে প্রথমবার জুটিতে দেখা যাবে রণবীর কাপুর ও রাশ্মিকা মান্দানা-কে। পাশাপাশি সিনেমাটিতে আছেন অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি দিমরি। চলতি বছর রিলিজ করা রণবীরের সিনেমা 'তু ঝুটি মে মাক্কার'বক্স অফিসে বড় সাফল্য পায়। শহিদ কাপুরকে 'কবীর সিং' বানিয়ে ফের বড় তারকার শিরোপা এনে দেওয়া সন্দীপ রেড্ডির আসন্ন সিনেমায় রণবীরকে নিয়ে আশা অনেক তার ভক্তদের মধ্যে। আপাতত রণবীর ভক্তদের অপেক্ষা করতে হবে অ্য়ানিমেলের নতুন রিলিজ ডেটের জন্য।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement