'Kuch Kuch Hota Hai' screening: ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ২৫ পার, বিশেষ স্ক্রিনে আন্দনে মাতোয়ারা দর্শকরা, দেখুন
আজও দর্শকদের মনে বিশেষ জায়গা দখল করে রয়েছে রাহুল অঞ্জলির প্রেম-বন্ধুত্ব। ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের একটি পিভিআর-এ ছবিটির বিশেষ স্ক্রিনিং হয়।
মুম্বই: ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ২৫ বছর পার। আজও দর্শকদের মনে বিশেষ জায়গা দখল করে রয়েছে রাহুল অঞ্জলির প্রেম-বন্ধুত্ব। রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের একটি পিভিআর-এ ছবিটির বিশেষ স্ক্রিনিং ছিল। অনুষ্ঠানে সারপ্রাইজ দিলেন শাহরুখ, রানি ও ছবির পরিচালক করণ জোহর। ১৯৯৮ সালে ১৬ অক্টবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’ (Kuch Kuch Hota Hai)। এই ছবির হাত ধরেই বলিউডে অভিষেক হয়েছিল করণের। ছবিতে শাহরুখ খান, কাজল, এবং রানি মুখোপাধ্যায়কে মূল চরিত্রে দেখা গিয়েছিল। সঙ্গে সলমন খানও ছিলেন অতিথি অভিনেতা হিসেবে। আজ এত বছর কেটে যাওয়ার পরও এই ছবি দর্শকদের কাছে জনপ্রিয়। এদিন অনুষ্ঠানে রানিকে প্যাস্টেল গোলাপী শাড়িতে দেখা যায়। শাহরুখ ও কারণকে কালো পোশাকে দেখা গিয়েছে।
অনুষ্ঠানে কী বললেন শাহরুখ খান?
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Iran State TV Attacked: তেহরানে জাতীয় টিভি চ্যানেলে ইজরায়েলের মিসাইল হামলা, ভাঙল স্টুডিও, লাইভ অনুষ্ঠান ছেড়ে প্রাণ বাঁচাতে ছুটলেন সঞ্চালিকা
Impact of Garlic Consumption: রাতে খান এক কোয়া রসুন। পাবেন বিভিন্ন জটিল রোগ মুক্তি
Advertisement
Advertisement
Advertisement