Discount on Honda car: পড়ন্ত উৎসবের মরশুমে ৫ লাখ পর্যন্ত ছাড় দিচ্ছে হোন্ডা, তাড়াতাড়ি করুন
উৎসবের (Occation) মরশুম পেরিয়ে গিয়েছে। গাড়ি (Car) কেনার ক্ষেত্রে হাতে ছাড়ের খবর তেমন নেই। এমন সময় আপনি গাড়ি কিনতে ইচ্ছুক। তাহলে হোন্ডার এই অফারটিই (Offer) হতে পারে আপনার জন্য সেরা। পড়ন্ত উৎসবের মরশুমেও হোন্ডা গাড়ি কিনলে এবার আপনি পেতে পারেন ৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়। উৎসবের মরশুমে ছাড় দেওয়ায় হোন্ডা গাড়ির বিক্রি বেড়ে গিয়েছে অনেকাংশেই। সেক্ষেত্রে বিক্রির বাজার আরও ধরে রাখতে ফের ৫ লাখ পর্যন্ত ছাড় দিতে চলেছে হোন্ডা কোম্পানি (Honda)। ভারতের বাজারে হোন্ডার সমস্ত গাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই ছাড়। শুধুমাত্র Brio hatchbackএবং Accord sedan-এর ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না বলে জানিয়েছে সংস্থা।

অটোকার সংবাদপত্রের খবর অনুযায়ী, হোন্ডা সিআর-ভি গাড়িটি কিনলে মিলবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ছাড়। গত বছরের শেষ দিকে লঞ্চ হয়েছে এই গাড়িটি। পঞ্চম-জেনার সিআর-ভি গাড়িটিতে রয়েছে দুটি ইঞ্জিন (Engine)। গাড়িটির আসন সংখ্যা সাতটি। আপমার্কেটের কেবিন রয়েছে। এছাড়াও হোন্ডা সিভিক গাড়িটি কিনলে মিলবে আড়াই লক্ষ টাকা পর্যন্ত ছাড়। হোন্ডা বি আর ভি গাড়িটি কিনলে মিলবে ১ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড়। হোন্ডা সিটি গাড়িটি কিনলে মিলবে ৭০ হাজার টাকা পর্যন্ত ছাড়। হোন্ডা জায গাড়িটি কিনলে মিলবে ৫৫ হাজার টাকা পর্যন্ত ছাড়। হোন্ডা ডবলু আর ভি গাড়িটি কিনলে মিলবে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড়। হোন্ডা আমেজ গাড়িটি কিনলে মিলবে ৪৭ হাজার টাকা পর্যন্ত ছাড়। আরও পড়ুন: India Made Cars: আন্তর্জাতিকস্তরে সম্পূর্ণ 'ইন্ডিয়া মেড' গাড়ির প্রদর্শনীতে ডিজাইন প্রদর্শন করতে চলেছে ষ্টুডিও ৩৪
দীপাবলিতেও (Deepavali) বিশেষ ছাড় দিয়েছিল হোন্ডা গাড়ি কোম্পানি। সারা দেশজুড়ে বিশেষ কিছু মডেলের উপর দুর্দান্ত ছাড় দিয়েছিল তাঁরা। বিশেষ কিছু গাড়িতে ৫ লাখ টাকা পর্যন্ত ছাড় দিয়েছিল তারা। আবার বাজার ধরে রাখতে ছাড় দেওয়ার ঘোষণা করল হোন্ডা।
(The above story first appeared on LatestLY on Nov 08, 2019 04:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).