Sudan Factory Blast: সুদানের রাজধানী খার্তুমে কারখানায় বিস্ফোরণ, কয়েকজন ভারতীয়সহ মৃত ২৩

সুদানের (Sudan) খার্তুমে (Khartoum) কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল ২৩ জনের। আহত হয়েছেন অন্তত ১৩০ জন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের মধ্যে কয়েকজন ভারতীয় বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। ঘটনাস্থলে উদ্ধারকাজে নেমেছে দমকল, বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। জানা যাচ্ছে, 'সালোমি' সিরামিক কারখানায় ইনস্টল করা একটি গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে।

Sudan Factory Blast: সুদানের রাজধানী খার্তুমে কারখানায় বিস্ফোরণ, কয়েকজন ভারতীয়সহ মৃত ২৩
(Photo Credits: AFP)

খার্তুম, ৪ ডিসেম্বর: সুদানের (Sudan) খার্তুমে (Khartoum) কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল ২৩ জনের। আহত হয়েছেন অন্তত ১৩০ জন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের মধ্যে কয়েকজন ভারতীয় বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। ঘটনাস্থলে উদ্ধারকাজে নেমেছে দমকল, বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। জানা যাচ্ছে, 'সালোমি' সিরামিক কারখানায় ইনস্টল করা একটি গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে।

বুধবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ভারতীয় শ্রমিকদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সরকার নিহতের পরিচয় শনাক্ত করতে এবং মৃতদেহ ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে তিনি জানান। জয়শংকর জানিয়েছেন, সুদানের ভারতীয় দূতাবাসকে ২৪ ঘন্টা সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আরও  পড়ুন: Sundar Pichai: অ্যালফাবেটের সিইও হলেন গুগল কর্তা সুন্দর পিচাই, ২১ বছর পর পদ ছাড়লেন ল্যারি পেজ

বিদেশমন্ত্রী টুইটে লেখেন, "সুদানের রাজধানী খার্তুমে সালোমি (Saloomi) কারখানায় বিস্ফোরণের খবর পেয়েছি। কয়েকজন ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জেনেছি। এছাড়া আরও কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।" তিনি যোগ করেন, "ভারতীয় দূতাবাসের আধিকারিদের ঘটনাস্থানে যেতে বলা হয়েছে। ২৪ ঘণ্টার হটলাইন নম্বর চালু করা হয়েছে। সব আপডেট ভারতীয় দূতাবাস সোশাল মিডিয়ায় দিতে বলা হয়েছে। মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা।"

(The above story first appeared on LatestLY on Dec 04, 2019 06:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).