Gotabaya Rajapaksa Flees To Maldives: সামরিক বাহিনীর বিমানে চড়েই মালদ্বীপে গোতাবায়া রাজাপাক্ষে, সঙ্গী স্ত্রী ও ২ দেহরক্ষী

দেশ ছেড়ে মালদ্বীপে (Maldives) পালিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষে (Sri Lankan President Gotabaya Rajapaksa)। শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদনের পরেই ১৩ জুলাই ভোরে রাষ্ট্রপতি, তাঁর স্ত্রী এবং দু'জন দেহরক্ষীকে নিয়ে সেনা বিমান মালদ্বীপের উদ্দেশে রওনা দেয়। কাতুনায়াকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়েছিল বিমানটি। এর জন্য প্রয়োজনীয় ইমিগ্রেশন, শুল্ক এবং অন্যান্য সমস্ত বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রক (Ministry of Defense) অনুমোদন দিয়েছিল। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ও নিশ্চিত করেছে যে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষে দেশ ছেড়ে চলে গিয়েছেন। মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল রাজাপাক্ষের বিমান। মালদ্বীপে পৌঁছে পুলিশি নিরাপত্তায় তাঁরা অজানা স্থানে চলে যান।

Gotabaya Rajapaksa Flees To Maldives: সামরিক বাহিনীর বিমানে চড়েই মালদ্বীপে গোতাবায়া রাজাপাক্ষে, সঙ্গী স্ত্রী ও ২ দেহরক্ষী
Sri Lankan President Gotabaya Rajapaksa (Photo: ANI)

কলম্বো, ১৩ জুলাই: দেশ ছেড়ে মালদ্বীপে (Maldives) পালিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষে (Sri Lankan President Gotabaya Rajapaksa)। শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদনের পরেই ১৩ জুলাই ভোরে রাষ্ট্রপতি, তাঁর স্ত্রী এবং দু'জন দেহরক্ষীকে নিয়ে সেনা বিমান মালদ্বীপের উদ্দেশে রওনা দেয়। কাতুনায়াকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়েছিল বিমানটি। এর জন্য প্রয়োজনীয় ইমিগ্রেশন, শুল্ক এবং অন্যান্য সমস্ত বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রক (Ministry of Defense) অনুমোদন দিয়েছিল। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ও নিশ্চিত করেছে যে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষে দেশ ছেড়ে চলে গিয়েছেন। মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল রাজাপাক্ষের বিমান। মালদ্বীপে পৌঁছে পুলিশি নিরাপত্তায় তাঁরা অজানা স্থানে চলে যান।

সূত্রের খবর, অ্যান্টোনভ-২২ সামরিক বিমানে চেপে দেশ ছাড়েন গোতাবায়া। শ্রীলঙ্কার বায়ু সেনার মিডিয়া ডিরেক্টর (Sri Lankan Air Force Media Director) এক বিবৃতিতে বলেছেন, "শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, তাঁর স্ত্রী ও ২ জন দেহরক্ষীকে মালদ্বীপে উড়ানোর জন্য ইমিগ্রেশন, শুল্ক এবং অন্যান্য বিষয়ে অনুমোদন দিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক। ১৩ জুলাই ভোরে এয়ার ফোর্সের বিমানে তাঁদের মালদ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।" আরও পড়ুন: Gotabaya Rajapaksa Flees To Maldives: দেশ ছেড়ে মালদ্বীপে পালালেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষে

সোমবারই রাজাপাক্ষে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছেন। যা আজ সংসদের স্পিকারের হাতে তুলে দেওয়া হবে। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সাময়িক সময়ের জন্য রাষ্ট্রপতির পদে বসবেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ। ২০ জুলাই সংসদে তিনি শপথ নিতে পারেন। ১৯ জুলাই রাষ্ট্রপতি পদে মনোনয়নের আহ্বান জানানো হবে। সূত্র বলছে যে শ্রীলঙ্কার সংসদ নতুন রাষ্ট্রপতির নাম চূড়ান্ত করতে একটি বিশেষ অধিবেশন ডাকা হবে।

(The above story first appeared on LatestLY on Jul 13, 2022 09:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).