Russia-Ukraine Conflict: এখনও পর্যন্ত ১ হাজারের বেশি রাশিয়ান সেনাকে খতম করা হয়েছে, দাবি ইউক্রেনের
ব্রিটেনের তরফে জানানো হয়, রাশিয়া চেয়েছিল কিভ দখল করতে। নিজেদের পুরো শক্তিকে কাজে লাগিয়ে ইউক্রেনের রাজধানী দখলে মরিয়া ছিল রাশিয়া। তবে মনের ইচ্ছা পূরণ হয়নি পুতিন বাহিনীর। কিভ দখল করতে চেয়েও শেষ পর্যন্ত পিছিয়ে আসতে হয় রাশিয়ান সেনার।
কিভ, ২৫ ফেব্রুয়ারি: ইউক্রেনে (Ukraine) রাশিয়ার (Russia) হামলার পর এখনও পর্যন্ত ১০০০-এর বেশি রুশ সেনার মৃত্যু হয়েছে। এমনই দাবি করল ইউক্রেন সেনা। হামলার দ্বিতীয় দিনে ইউক্রেনের রাজধানী কিভ দখলে মরিয়া রাশিয়ান সেনা। কিন্তু রুশ সেনার কাছে আত্মসমর্পণ না করে, ইউক্রেনিয় বাহিনী যুদ্ধ চালিয়ে যায়। এ বিষয়ে ব্রিটেনের তরফে আজ মুখ খোলা হয়।
ব্রিটেনের (Britain) তরফে জানানো হয়, রাশিয়া চেয়েছিল কিভ (Kyiv) দখল করতে। নিজেদের পুরো শক্তিকে কাজে লাগিয়ে ইউক্রেনের রাজধানী দখলে মরিয়া ছিল রাশিয়া। তবে মনের ইচ্ছা পূরণ হয়নি পুতিন বাহিনীর। কিভ দখল করতে চেয়েও শেষ পর্যন্ত পিছিয়ে আসতে হয় রাশিয়ান সেনার।
আরও পড়ুন: Russia-Ukraine Conflict: 'আমরা খারকিভের মেট্রো স্টেশনে আটকে', দেশে ফেরার আকুতি ভারতীয় পড়ুয়ার
এদিকে রাশিয়া এবং ইউক্রেন শেষ পর্যন্ত আলোচনায় বসতে রাজি। ইউক্রেনের সেনা অস্ত্র সমর্পণ করলে, তবেই পুতিন আলোচনায় বসতে রাজি বলে জানানো হয়। শুধু তাই নয়, অস্ত্র সমর্পণ করলে ইউক্রেন সমস্ত ক্ষমতা নিজেদের হাতে তুলে নিতে পারে বলে জানান রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
(The above story first appeared on LatestLY on Feb 25, 2022 09:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

