Imran Khan: 'জঙ্গি' পাকড়াও করতে ইমরান খানের লাহোরের বাড়িতে তল্লাশি চালাবে পাকিস্তানের পুলিশ
ইমরান খানের বাড়িতে জঙ্গি লুকিয়ে রয়েছে, গোপণ সূত্রে এমন খবর পেয়েই ইমরান খানের বাড়িতে জোর কদমে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে খবর।
দিল্লি, ১৯ মে: ইমরান খানের বাড়ি ঘিরে ফেলল পাকিস্তান পুলিশ। শুক্রবার লাহোরে ইমরান খানের বাড়ি ঘিরে ফেলে পুলিশ। ইমরান খানের বাড়িতে কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে শুক্রবার শুরু হবে তল্লাশি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইমরান খানের লাহোরের বাড়ি থেকে জঙ্গি পাকড়াও করতেই ঘিরে ফেলা হয়েছে বলে খবর। ইমরান খানের বাড়িতে জঙ্গি লুকিয়ে রয়েছে, গোপণ সূত্রে এমন খবর পেয়েই ইমরান খানের বাড়িতে জোর কদমে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে খবর। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর জানান, লাহোরে ইমরান খানের জামান পার্কের বাড়িতে জঙ্গি লুকিয়ে রয়েছে। সেই কারণেই ইমরানের জামান পার্কের বাড়িতে চলছে তল্লাশি।
আরও পড়ুন: Imran Khan: সংযত হোক সেনা, পাকিস্তানি রেঞ্জার্সের বিরুদ্ধে সুর চড়ালেন ইমরান খান
পাক পুলিশের অফিসার জামান ভাট্টি বলেন, গত ৯ মে সেনার উপর হামলা শুরু হয়। ফলে জামান পার্ক এলাকা থেকে পরপর ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। এবার সেই জামান পার্ক এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান সহ ইমরান খানের বাড়িতেও তল্লাশি চলবে বলে খবর।
(The above story first appeared on LatestLY on May 19, 2023 09:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

