Lizard Oil: ভায়াগ্রা নিষিদ্ধ হওয়ার জের, টিকটিকির তেল ব্যবহার করে যৌন ক্ষমতা বাড়ানোর চেষ্টা পাকিস্তানিদের!
ভায়াগ্রা নিষিদ্ধ। এদিকে পরিবারে সন্তান সংখ্যা বাড়ানোর জন্য চাপ রয়েছে। ইচ্ছা রয়েছে যৌন ক্ষমতা বাড়িয়ে বিছানায় সঙ্গীকে আরও বেশি শক্তি দেখানো। তাই মনের ইচ্ছাকে বাস্তবায়িত করতে বিশেষ ধরনের লম্বা লেজওয়ালা টিকটিকির শরীর থেকে তৈরি করা তেল ব্যবহার করছেন পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাব প্রদেশের বাসিন্দারা।
রাওয়ালপিণ্ডি: ভায়াগ্রা নিষিদ্ধ (Viagra ban)। এদিকে পরিবারে সন্তান সংখ্যা বাড়ানোর জন্য চাপ রয়েছে। ইচ্ছা রয়েছে যৌন ক্ষমতা (sexual stamina) বাড়িয়ে বিছানায় সঙ্গীকে আরও বেশি শক্তি দেখানো। তাই মনের ইচ্ছাকে বাস্তবায়িত করতে বিশেষ ধরনের লম্বা লেজওয়ালা টিকটিকির শরীর থেকে তৈরি করা তেল (Lizard Oil) ব্যবহার করছেন পাকিস্তানের (Pakistan) সিন্ধু (Sindh) ও পাঞ্জাব (Punjab) প্রদেশের বাসিন্দারা। বিশেষ করে রাওয়ালপিণ্ডির (Rawalpindi) লোকেরা বিছানায় তাঁদের যৌন ক্ষমতা (Stamina in Bed) আরও বাড়ানোর জন্য এই তেলের ব্যবহার বহুল পরিমাণে বাড়িয়ে দিয়েছেন। সেখানে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে এই তেলের।
কামোদ্দীপক এই তেল প্রসঙ্গে রাওয়ালপিণ্ডির রাজা বাজারের এক হাতুড়ে চিকিৎসক জানান, গরম রক্তের পাকিস্তানি মানুষরা তাঁদের যৌন সমস্যার সমাধান করার জন্য ঠাণ্ডা রক্তের সমাধান খোঁজে। যা টিকটিকির তাজা চর্বি বিছের তেলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে লাল রং সুগন্ধী মিশিয়ে তৈরি করা হয়। যাকে স্থানীয় ভাষা সান্দা তেলও বলা হয়।
গ্রীক লোককথায় বর্ণিত ভালোবাসা ও সৌন্দর্যের দেবী (Greek goddess of love and beauty) অ্যাফ্রোদিতি (Aphrodite) থেকে কামোদ্দীপনার (Aphrodisiac) ধারণার জন্ম হয়েছে। আর তারপর থেকেই যৌন ক্ষমতা, দক্ষতা ও ইচ্ছা বাড়ানোর জন্য বিভিন্ন টোটকার সাহায্য নিয়ে আসছে পৃথিবীর বিভিন্ন দেশের লোক। এখনও পর্যন্ত বিজ্ঞান এই ধরনের দাবিকে স্বীকৃতি না দিলেও কালো বাজারে এই ধরনের পণ্যের চাহিদা প্রচুর। আর তাই হার্ডউইকের লম্বা লেজওয়ালা টিকটিকির বেশ চাহিদা রয়েছে চোরাশিকারি ও পাচারকারীদের মধ্যে।
এপ্রসঙ্গে রাজা বাজারে এই ধরনের তেলের ব্যবসা করা চার ব্যবসায়ীর একজন ইয়াসির আলি বলেন, "আপনি শুধু শরীরের প্রয়োজনীয় জায়গা এই তেল পাঁচ ফোটা নিয়ে মেসেজ করতে হবে। তারপরই যৌন ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এর জাদু দেখতে পাবেন।"
প্রসঙ্গত উল্লেখ্য, লম্বা লেজওয়ালা বিশেষ ধরনের ভারতীয় এই টিকটিকির দেখা মেলে রাজস্থানে। চোরাশিকারীরা মাছ ধরার জাল দিয়ে এই টিকটিকিগুলি ধরে প্রথমেই তাদের শিরদাঁড়া ভেঙে দেয়। যাতে টিকটিকিগুলি আর চলাফেরা না করতে পারে। আরও পড়ুন: Israeli Missile Attack: ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ায় আহত ৩, দেখুন ভয়াবহ ভিডিও
(The above story first appeared on LatestLY on Apr 29, 2023 06:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

