Shahid Afridi Blames Indian Army: 'তোমরা অকাজের ঢেকি, সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পার না' ভারতীয় সেনাকে কটাক্ষ পাকিস্তানি আফ্রিদির

গত ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের বৈসরণ ভ্যালি যখন পর্যটকে ভর্তি, সেই সময় হামলা চালায় জঙ্গিরা। বেছে বেছে একটি ধর্মের মানুষকে হত্যা করা হয়। পাক জঙ্গিদের হামলার জেরে ২৬ জনের প্রাণ যায়। যে ঘটনার পর গোটা দেশ জুড়ে শুরু হয় তোলপাড়।

Shahid Afridi Blames Indian Army: 'তোমরা অকাজের ঢেকি, সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পার না' ভারতীয় সেনাকে কটাক্ষ পাকিস্তানি আফ্রিদির
Shahid Afridi (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২৮ এপ্রিল: পহেলগাম হামলার (Pahalgam Terrorist Attack) পর ভারতের (India) বিরুদ্ধে তোপ দাগলেন শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। শুধু তাই পহেলগামে হামলার সময় ভারতীয় সেনা (Indian Army) কী করছিল বলে প্রশ্ন তোলেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন ক্রিকেটার। তিনি অভিযোগ করেন, সীমান্তে যদি বাজিও ফাটে, তাহলেও পাকিস্তানের নাম জড়ায়। শুধু তাই নয়, 'কাশ্মীরে ভারতের যে ৮ লক্ষ সেনা মোতায়েন রয়েছে, তারপরও কীভাবে জঙ্গি (Terrorist Attack) হামলা হয়' বলে প্রশ্ন তোলেন আফ্রিদি। 'তোমরা অকাজের ঢেকি, তাই সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পার না' বলে তোপ দাগেন প্রাক্তন পাক ক্রিকেটার। সামা টিভির এক সাক্ষাৎকারে শাহিদ আফ্রিদিকে এমনই মন্তব্য করতে শোনা যায়।

শুনুন কী দাবি করলেন শাহিদ আফ্রিদি...

 

গত ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের (South Kashmir) বৈসরণ ভ্যালি যখন পর্যটকে ভর্তি, সেই সময় হামলা চালায় জঙ্গিরা। বেছে বেছে একটি ধর্মের মানুষকে হত্যা করা হয়। পাক জঙ্গিদের হামলার জেরে ২৬ জনের প্রাণ যায়। যে ঘটনার পর গোটা দেশ জুড়ে শুরু হয় তোলপাড়।

আরও পড়ুন: Pakistan Army Chief Asim Munir: ভারতের কূটনৈতিক প্রহার, পহেলগামের পর ভয়ে বাঙ্কারে লুকিয়ে পড়লেন পাক সেনা প্রধান অসীম মুনির

বৈসরণে যে হামলা হয়, তাতে পাকিস্তানের হাত রয়েছে।  সরাসরি না থাকলেও, পাকিস্তানের যে অদৃশ্য হাত রয়েছে, তা স্পষ্ট। যে ঘটনার প্রমাণ পেতেই পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক বাতিল করা হয়। সিন্ধু জল চুক্তিও (Indus Treaty) করা হয় স্থগিত। যার জেরে পাকিস্তান ছটপট শুরু করেছে।

পাকিস্তানের সঙ্গে সমস্ত ধরনের কূটনৈতিক সম্পর্ক বাতিল হতেই ভারতের বিরুদ্ধে তোপ দাগলেন শাহিদ আফ্রিদি।

(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 01:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).