Pakistan Army Chief Asim Munir: ভারতের কূটনৈতিক প্রহার, পহেলগামের পর ভয়ে বাঙ্কারে লুকিয়ে পড়লেন পাক সেনা প্রধান অসীম মুনির

অসীম মুনিরের জমানায় পাকিস্তানি সেনা বাহিনীতে একের পর এক ইস্তফা পত্র আসতে শুরু করেছে। পাক সেনা বাহিনীর জওয়ানরা কেন এভাবে গণহারে ইস্তফা দিতে শুরু করেছেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Pakistan Army Chief Asim Munir: ভারতের কূটনৈতিক প্রহার, পহেলগামের পর ভয়ে বাঙ্কারে লুকিয়ে পড়লেন পাক সেনা প্রধান অসীম মুনির
Pakistan Army chief Asim Munir (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২৮ এপ্রিল: পাকিস্তানের  (Pakistan) সেনা প্রধান অসীম মুনির (Pakistan Army Chief Asim Munir) কোথায়? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারত (India) এবং হিন্দুদের (Hindus) বিরুদ্ধে অসীম মুনিরের ঘৃণা ভাষণের পরপরই পহেলগামে জঙ্গি হামলা চলে। আর সেখানে বেছে বেছে একটি সম্প্রদায়ের মানুষকে খুন করা হয়। এমনকী নাম শুনে, পরিচয় পত্র দেখে পহেলগামে হত্যা করা হয় পর্যটকদের। যে ঘটনায় গোটা দেশ জুড়ে রাগ, ক্ষোভ, উষ্মা ফুটে উঠতে শুরু করেছে মানুষের। এবার পহেলগাম হামলার পর অসীম মুনির কোথায় গেলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।

শুধু তাই নয়, অসীম মুনিরের জমানায় পাকিস্তানি সেনা বাহিনীতে একের পর এক ইস্তফা পত্র  আসতে শুরু করেছে। পাক সেনা বাহিনীর জওয়ানরা কেন এভাবে গণহারে ইস্তফা দিতে শুরু করেছেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

অ্যাবোটাবাদে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং অসীম মুনিরের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই খোঁজ মিলছে না পাক সেনা প্রধানের...

 

এদিকে অসীম মুনিরকে রাওয়ালপিন্ডির এক গোপণ সেনা বাঙ্কারে পাঠানো হয়েছে বলে  রিপোর্টে প্রকাশ। ভারতের সঙ্গে পাকিস্তানের যে দ্বৈরথ শুরু হয়েছে পহেলগাম হামলার পর থেকে, তার জেরে এবার অসীম মুনির রাওয়ালপিন্ডির একটি গোপণ বাঙ্কারে আশ্রয় নিয়েছেন বলে খবর।

গত ২২  এপ্রিল পহেলগামে ভয়াবহ হামলা চালায় পাকিস্তানি জঙ্গিরা। পাক জঙ্গিদের গুলিতে প্রাণ যায় ২৬ পর্যটকের। যে ঘটনার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোকাবিলার ডাক দেওয়ায় ভারতের পাশে এসে দাঁড়িয়েছে আমেরিকা, ফ্রান্স, ইতালি,  অস্ট্রেলিয়া, রাশিয়া, ইজরায়েলের মত বিশ্বের তাবড় শক্তিধর দেশগুলি।

(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 12:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).