Potato Chips Consumption Cause Of Death? আলুর চিপসে ক্ষতি,লুকিয়ে ক্যানসারের জীবাণু? সতর্কতা
লেস-এর ক্লাসিক চিপস নামে যে ভাগটি রয়েছে, ওয়াশিংটন এবং ওরেগনে সেটি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। ক্লাসিক চিপস তৈরিতে যে জিনিসগুলি ব্যবহার করা হয়েছে, তা থেকে অ্যালার্জির সংক্রমণ হচ্ছে।
দিল্লি, ৩১ জানুয়ারি: আলুর চিপসে (Potato Chips) ক্ষতি? এমনকী আলুর চিপসের মধ্যেই ক্যানসারের (Cancer) জীবাণু বাসা বেঁধে রয়েছে? লেস- নামে জনপ্রিয় চিপস কোম্পানির একটি ব্যাচ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে সতর্কতা জারি করা হয়েছে। জনপ্রিয় ওই চিপস তৈরিতে যে সমস্ত জিনিস ব্যবহার করা হয়েছে, তা থেকে ক্যানসার হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। লেস-এর ক্লাসিক চিপস নামে যে ভাগটি রয়েছে, ওয়াশিংটন এবং ওরেগনে সেটি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। ক্লাসিক চিপস তৈরিতে যে জিনিসগুলি ব্যবহার করা হয়েছে, তা থেকে অ্যালার্জির সংক্রমণ হচ্ছে। যা ক্যানসারের জীবাণু ছড়িয়ে দিতে পারে শরীরে। যে প্রমাণ হাতে আসতেই তাকে নিষিদ্ধ করা হয় মার্কিন মুলুকে। জারি করা হয়েছে সতর্কতাও।
যদিও কোম্পানির তরফে এ বিষয়ে অভিযোগ নস্যাৎ করা হয়েছে। ফ্রিতো লে-র যে ব্যাচটি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে, সেখানেও স্বাস্থ্য সংক্রান্ত কোনও ঝুঁকি নেই বলে জানানো হয়েছে।