India- Afganisthan Bilateral Ties: ভারত-আফগানিস্থান দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিসরি ও আফগান কার্যনির্বাহী বিদেশ মন্ত্রী মুত্তাকি

India Afgan meet (Photo Credit: X@ANI)

গত ৮ জানুয়ারি  বিদেশ সচিব বিক্রম মিসরি এবং আফগানিস্থানের কার্যনির্বাহী বিদেশ মন্ত্রী মাওলাবি আমির খান মুত্তাকি-র সঙ্গে দুবাই-এ এক বৈঠকে মিলিত হন। সেখানে তাঁদের মধ্যে আঞ্চলিক নানা বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে কথা হয়। বৈঠকের শেষে এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে বিদেশ সচিব আফগান নাগরিকদের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক এবং মানুষে মানুষে জন সংযোগের সম্পর্কের কথা উল্লেখ করেছেন। সেখানে উদ্ভূত যেকোনো পরিস্থিতিতে ভারত তৎপরতার সঙ্গে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন। সেদেশে ভারতের মানবিক সহায়তার কর্মসূচী, দুই নেতা পর্যালোচনা করেছেন। আফগান মন্ত্রী, ভারতের এই সাহায্যের জন্য ধন্যবাদ জানান। মানবিক সহায়তা কর্মসূচীর সঙ্গেই সেদেশের প্রয়োজনীয়তায় অদূর ভবিষ্যতে ভারত আফগানিস্থানে উন্নয়নমূলক প্রকল্প গড়ে তোলার কাজে যুক্ত হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আফগান নাগরিকদের প্রয়োজনে ভারত এখনো পর্যন্ত কয়েক দফায় ৫০ হাজার মেট্রিক টন গম, ৩০০ টন ওষুধ, ২৭ টন ভূমিকম্প ত্রাণ সাহায্য, ৪০ হাজার লিটার কীটনাশক, ১০ কোটি পোলিও ডোজ, ১৫ লক্ষ কোভিড ভ্যাকসিন সহ বহু জিনিস পাঠিয়েছে। এছাড়াও  মাদক মুক্তকরণ কর্মসূচির জন্য কিট, ৫০০টি শীতের পোশাকের ইউনিট এবং ১.২ টন স্টেশনারি কিট ও ভারত থেকে আফগানিস্থান পৌঁছেছে।

এছাড়া আফগান প্রশাসনের অনুরোধে ভারত স্বাস্থ্য খাতে এবং উদ্বাস্তুদের পুনর্বাসনের জন্য  আরও উপাদান সহায়তা প্রদান করবে। উভয় পক্ষ ক্রীড়া সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা করেছে, যা আফগানিস্তানের তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত মূল্যবান।

আগামীদিনেও সেদেশকে সাহায্য করতে এবং বাণিজ্যিক কর্মকান্ড বাড়িয়ে তুলতে চাবাহার বন্দর ব্যবহার করার বিষয়ে দুপক্ষই সহমত হয়েছে। এছাড়া আফগানিস্থানের তরফে ভারতের নিরাপত্তা উদ্বেগের প্রতি তাদের সংবেদনশীলতার কথাও তুলে ধরেছে এই বৈঠকে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement