Pakistan Accepts Lashkar-e-Taiba Terrorist’s Body: ৩ দশকে এই প্রথম, লস্কর জঙ্গির দেহ গ্রহণ করল পাকিস্তান
তিন দশকে প্রথম বার পাকিস্তান সরকার লস্কর-ই-তৈবা দলের এক জঙ্গির দেহ গ্রহণ করল (Pakistan Accepts Lashkar-e-Taiba Terrorist’s Body)।
জম্মু, ৬ সেপ্টেম্বর: তিন দশকে প্রথম বার পাকিস্তান সরকার লস্কর-ই-তৈবা দলের এক জঙ্গির দেহ গ্রহণ করল (Pakistan Accepts Lashkar-e-Taiba Terrorist’s Body)।সোমবার পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের সবজকোট গ্রামের ৩২ বছরের তবরক হুসেনের দেহ পুঞ্চ জেলার চাকান দা বাগের সীমান্ত অঞ্চলে পাকিস্তানের হাতে তুলে দিল ভারতীয় সেনাবাহিনী। এই দেহ হস্তান্তরটি সিভিল পুলিশের উপস্থিতিতে হয়েছিল। আরও পড়ু-RIP Cyrus Mistry: সাইরাস মিস্ত্রির অকাল প্রয়াণে তাঁকে স্মরণ করে আমূলের পোস্ট, দেখুন ছবি
প্রসঙ্গত, রাজৌরি হাসপাতালে কয়েকদিন আগে হৃদরোগে হুসেনের মৃত্যু হয়।গত ২১অগাস্ট রাজৌরি জেলার নওসেরা অঞ্চলে তিনি অনুপ্রবেশ করেছিলেন এবং তখনই তিনি আহত ছিলেন। পাকিস্তানের আইএসআই দল থেকে তাঁকে ভারতীয় সেনাবাহিনীর পোস্টের দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছিল।
২০১৬ সালেও একই জায়গা থেকে হুসেনকে ও তাঁর ভাই হারুন আলিকে ধরা হয়েছিল। জম্মু কাশ্মীরের উগ্রপন্থী হামলায় মৃত কোনও জঙ্গির দেহই আজ পর্যন্ত গ্রহণ করেনি পাকিস্তান। এমনকী, ১৯৯৯-এর কার্গিলের যুদ্ধে মৃত জঙ্গিদের দেহও গ্রহণ করতে অস্বীকার করেছিল পাকিস্তান।
(The above story first appeared on LatestLY on Sep 06, 2022 11:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

