Brazil Shocker: একই দিনে দুই ভিন্ন পুরুষের সঙ্গে যৌন সংসর্গ, যমজ সন্তানের জন্ম দিল কিশোরী

এক বিরল ঘটনা ঘটল ব্রাজিলে (Brazil)। যযমজ সন্তানের জন্ম দিল ব্রাজিলিয়ান কিশোরী। তার দুই সন্তানের বাবা ভিন্ন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কিশোরী একই দিনে দু’জন ভিন্ন পুরুষের সঙ্গে যৌনমিলনে লিপ্ত হওয়ায় এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

Brazil Shocker: একই দিনে দুই ভিন্ন পুরুষের সঙ্গে যৌন সংসর্গ, যমজ সন্তানের জন্ম দিল কিশোরী
Twins (Representative Image) (Photo Credits: Pixabay)

এক বিরল ঘটনা ঘটল ব্রাজিলে (Brazil)। যযমজ সন্তানের জন্ম দিল ব্রাজিলিয়ান কিশোরী। তার দুই সন্তানের বাবা ভিন্ন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কিশোরী একই দিনে দু’জন ভিন্ন পুরুষের সঙ্গে যৌনমিলনে লিপ্ত হওয়ায় এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ব্রাজিলের মিনিরোসের বাসিন্দা ওই কিশোরী। চিকিৎসকরা জানিয়েছেন, এই ধরনের  ঘটনা ১০ লক্ষ্যে একটিই ঘটে। আরও পড়ুন - Ramchandra Manjhi Dies at 97: প্রয়াত ভোজপুরী নৃত্যের দিকপাল পদ্মশ্রী রামচন্দ্র মাঞ্ঝি

যমজ সন্তান জন্মানোর পর ওই কিশোরী বাচ্চাদের বাবা ভেবে যাঁর ডিএনএ পরীক্ষা করান, তাঁর সঙ্গে এক সন্তানের ডিএনএ রিপোর্ট মিললেও আরেক সন্তানের ক্ষেত্রে তা মেলেনি। বিষয়টি জেনে কিশোরী নিজেও অবাক হয়ে যান। তারপরেই অন্য আর এক পুরুষ সঙ্গীকে ডেকে ডিএনএ পরীক্ষা করাতেই মিলে যায় সূত্র। এই রিপোর্টে হতবাক কিশোরী জানায়, এমনটা তার কল্পনাতেও আসেনি। এদিকে  দুই শিশুকেও দেখতে প্রায় একইরকম।

চিকিৎসকরা জানিয়েছেন,  দুই সন্তানই ভাল আছে এবং তাদের বয়স এখন ১৬ মাস। এই ঘটনাটি খুবই বিরল এবং সারা পৃথিবীতে মাত্র ২০টি এমন ঘটনা আছে। এই ঘটনাটির বৈজ্ঞানিক নাম হেটেরোপ্যাটারনাল সুপারফেকানডেশন। যখন কোনও মহিলার দেহে একই মাসিকচক্রে দুটি ডিম্বানুর সৃষ্টি হয় তখন। যখন দুটি ডিম্বানু দু’জন আলাদা মানুষের দ্বারা নিষিক্ত হয় তখন এই ঘটনা ঘটে।

(The above story first appeared on LatestLY on Sep 08, 2022 03:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).