Bangladesh Railway: বাংলাদেশে রেল কর্মীদের অনির্দিষ্টকালের ধর্মঘট, রেল পরিষেবা বন্ধ হল গোটা বাংলাদেশে

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা প্রদানের দাবি পূরণ না হওয়ায় আজ মঙ্গলবার ভোর থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। এ সমিতির সদস্যরা হলেন ট্রেনের চালক, সহকারী চালক, গার্ড, টিকিট চেকার।

Bangladesh Railway Services (Photo Credit: X@airnewsalerts)

বিশেষ অবসরকালীন সুবিধা সহ একাধিক দাবিতে ট্রেন চালক ও অন্যান্য কর্মীদের ইউনিয়নের সঙ্গে রেল কর্তৃপক্ষের বৈঠক ব্যর্থ হওয়ায় গতকাল মধ্যরাত থেকে ধর্মঘট শুরু হয়েছে। এর ফলে গোটা দেশজুড়ে রেল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বৈধ টিকিট থাকা যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিশেষ বাসের ব্যবস্থা করেছে।রেলযাত্রা বাতিল হওয়ায় এখন যাত্রীদের টিকিটের টাকাও ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে৷

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা প্রদানের দাবি পূরণ না হওয়ায় আজ মঙ্গলবার ভোর থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। এ সমিতির সদস্যরা হলেন ট্রেনের চালক, সহকারী চালক, গার্ড, টিকিট চেকার।এই কর্মবিরতির কারণে শুধু যাত্রীবাহী ট্রেন নয় মালবাহী ওয়াগনও চলবে না। গত সোমবার বিজ্ঞপ্তি জারি করে রানিং স্টাফদের কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানায়৷ ইতিমধ্যে রানিং স্টাফদের দাবি-দাওয়ার বিষয়গুলো অর্থ মন্ত্রকে পাঠানো হয়েছে। এ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনাও অব্যাহত আছে।

 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement