Bangladesh: শ্রীলঙ্কাকে দেখে শিক্ষা? খরচ কমাতে সরকারি কর্তাদের বিদেশ সফরে লাগাম টানল বাংলাদেশ
বৈশ্বিক আর্থিক সঙ্কটের পরিপ্রেক্ষিতে খরচ কমাতে উদ্যোগী হল বাংলাদেশ (Bangladesh)। সরকারি কর্তাদের বিদেশ সফরে (Foreign Travel) লাগাম টানল বাংলাদেশ সরকার। দেশটির অর্থ মন্ত্রক বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের (Forex Reserve) উপর চাপ কমাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত সরকারি কর্তাদের এক্সপোজার ভিজিট, স্টাডি ট্যুর, ওয়ার্কশপ এবং সেমিনার সহ সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে।
ঢাকা, ১৩ মে: বৈশ্বিক আর্থিক সঙ্কটের পরিপ্রেক্ষিতে খরচ কমাতে উদ্যোগী হল বাংলাদেশ (Bangladesh)। সরকারি কর্তাদের বিদেশ সফরে (Foreign Travel) লাগাম টানল বাংলাদেশ সরকার। দেশটির অর্থ মন্ত্রক বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের (Forex Reserve) উপর চাপ কমাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত সরকারি কর্তাদের এক্সপোজার ভিজিট, স্টাডি ট্যুর, ওয়ার্কশপ এবং সেমিনার সহ সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে। এটি উন্নয়ন এবং অপারেশনাল বাজেট উভয়ের জন্যই প্রযোজ্য হবে। এই আদেশ আসার একদিন আগেই স্পোর্টস ইউটিলিটি যানবাহন, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেটরের মতো বিলাসবহুল পণ্যের আমদানি নিয়ম কঠোর করেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। আরও পড়ুন: Black Hole Image: আকাশগঙ্গার কেন্দ্রে আমাদের ছায়াপথে ব্ল্যাক হোল! সেই রাক্ষুসে ঘাতকের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন জ্যোতির্বিজ্ঞানীরা
এই দুই পদক্ষেপ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারও সুরক্ষিত করবে বলে আশা করা হচ্ছে। যা সম্প্রতি ৪২ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। গত বছরের অগাস্টে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)