Bangladesh Foreign Exchange Reserve: অর্থনৈতিক মন্দার মাঝেও চাঙ্গা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ,
সংবাদ মাধ্যম সূত্রের খবর বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে যে ২৮ ফেব্রুয়ারিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২,৩৩৩.৭১ মিলিয়ন ডলার,যা ৩১ জানুয়ারির ৩২,২২২.৬ মিলিয়ন ডলার ছিল।
বিশ্ব জুড়ে নানা সংকট,অর্থনৈতিক মন্দা। এমন প্রতিকূল অবস্থার মধ্যেও বাংলাদেশে রিজার্ভের পরিমাণ বাড়ল। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ নাগাদ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যা ২০২৬-২৭ অর্থবছরে ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সংবাদ মাধ্যম সূত্রের খবর বাংলাদেশ ব্যাংকের (বিবি) তথ্যে দেখা গেছে যে ২৮ ফেব্রুয়ারিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২,৩৩৩.৭১ মিলিয়ন ডলার,যা ৩১ জানুয়ারির ৩২,২২২.৬ মিলিয়ন ডলার ছিল।বাংলাদেশের মতো ক্রমবর্ধমান অর্থনীতির জন্য, ছয় মাসের আমদানি বিলের সমতুল্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ যথেষ্ট বলে বিবেচিত হয়।তবে বিদ্যমান রিজার্ভের সাথে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশ ৫ মাসের বেশি আমদানি বিল পরিশোধের অবস্থানে রয়েছে।
২০২১ সালের আগস্টে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বকালের সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।সঙ্কুচিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর লক্ষ্যে, কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যেই অনেক নিয়মে শিথিলতা এনেছে। তাছাড়াও সাম্প্রতিক মাসগুলিতে বিদেশে বসবাসকারী এবং কর্মরত লক্ষ লক্ষ বাংলাদেশিদের কাছ থেকে আরও বেশি অর্থ প্রেরণ করার জন্য নিয়মেও শিথিলতা এনেছে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)