Porimoni: পরীমণিকে চুম্বন, ভাইরাল বাংলাদেশের পুলিশ অফিসারের ভিডিয়ো

সম্প্রতি ঢাকার একটি অভিজাত ক্লাবে পরীমণিকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। ওই ঘটনায় এক ব্যবসায়ীকে আটকও করে পুলিশ।

Porimoni: পরীমণিকে চুম্বন, ভাইরাল বাংলাদেশের পুলিশ অফিসারের ভিডিয়ো
পরীমণি, ছবি ইনস্টাগ্রাম

ঢাকা, ১১ অগাস্ট: এবার ভাইরাল (Viral) হল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির একটি ভিডিয়ো। যেখানে পরীমণির সঙ্গে ঢাকার এক পুলিশ আধিকারিকের ভিডিয়ো ছড়িয়ে পড়ে। গুলশনের পুলিশ আধিকারিক মহম্মদ গোলাম শাকলায়নের সঙ্গে পরীমণিকে একটি ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যাচ্ছে। যেখানে শাকলায়নের জন্মদিনে তাঁকে চুম্বন করতে দেখা যায় অভিনেত্রীকে।

পরীমণি (PoriMoni) এবং শাকলায়নের যে ভিডিয়োটি ভাইরাল হয়, সেটি পুলিশ কর্তার জন্মদিনের। যেখানে নীল-কালো রঙের বেলুনে সাজানো ঘরে দুজনকে একান্তে সময় কাটাতে দেখা যায়। পরীমণির বাড়ি থেকে বিদেশি মদ এবং মাদক উদ্ধারের পরপরই পরীমণির ওই ভিডিয়ো নিয়ে কার্যত তোলপাড় হয়ে যায় বাংলাদেশ। সেই সঙ্গে অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে ঢাকা পুলিশের তরফে শাস্তি পেতে হয় শাকলায়নকে।

আরও পড়ুন: Raj Kundra: 'ব্রিটিশ' রাজ কুন্দ্রা জামিন পেলেই পালাতে পারেন বিদেশে, আশঙ্কা পুলিশের

সম্প্রতি ঢাকার (Dhaka) একটি অভিজাত ক্লাবে পরীমণিকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। ওই ঘটনায় এক ব্যবসায়ীকে আটকও করে পুলিশ। ঢাকার ওই অভিজাত ক্লাবের ঘটনার পরপরই পরীমণির বাড়িতে হানা দেয় বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন। ওই সময় পরীমণি নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে লাইভ করে প্রত্যেকে সেই খবর জানান।

এরপরই জানা য়ায়, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের তরফে পরীমণির বাড়ি থেকে বিদেশ মদ এবং মাদক উদ্ধার করা হয়।  ওই ঘটনার পর আটক করা হয় পরীমণিকে। যা নিয়েও শোরগোল শুরু হয়ে যায় বাংলাদেশ (Bangladesh) জুড়ে।

(The above story first appeared on LatestLY on Aug 11, 2021 06:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).