Somalia Blast: সোমালিয়ায় গাড়িবোমা বিস্ফোরণ, মৃত অন্তত ৭৬
সোমালিয়ার (Somalia Blast) রাজধানী মোগাদিসুর (Mogadishu) দক্ষিণ-পশ্চিমের একটি চেকপয়েন্টে গাড়িবোমা বিস্ফোরণে (Blast) অন্তত ৭৬ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা অন্তত ৯০। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটা নাগাদ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে। এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় কোনও সংগঠন স্বীকার করেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিরাপত্তাবাহিনীর দফতরের পাশেই গাড়ি বোমাটির বিস্ফোরণ হয়। আফগোয়ে শহর থেকে রাজধানী মোগাদিসুতে আসা-যাওয়ার জন্য ওই সড়কটি ব্যবহার করা হয় বলে, সর্বদা তা ব্যস্ত থাকে। প্রথমিক তদন্তে জানা গেছে, এদিনের হামলায় একটি ট্রাক ব্যবহার করেছিল হামলাকারীরা।
মোগাদিসু, ২৮ ডিসেম্বর: সোমালিয়ার (Somalia Blast) রাজধানী মোগাদিসুর (Mogadishu) দক্ষিণ-পশ্চিমের একটি চেকপয়েন্টে গাড়িবোমা বিস্ফোরণে (Blast) অন্তত ৭৬ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা অন্তত ৯০। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটা নাগাদ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে। এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় কোনও সংগঠন স্বীকার করেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিরাপত্তাবাহিনীর দফতরের পাশেই গাড়ি বোমাটির বিস্ফোরণ হয়। আফগোয়ে শহর থেকে রাজধানী মোগাদিসুতে আসা-যাওয়ার জন্য ওই সড়কটি ব্যবহার করা হয় বলে, সর্বদা তা ব্যস্ত থাকে। প্রথমিক তদন্তে জানা গেছে, এদিনের হামলায় একটি ট্রাক ব্যবহার করেছিল হামলাকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় একটি ট্রাক ব্যবহার করে ছিল হামলাকারীরা। স্থানীয় সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বোমা হামলার জন্য ব্যবহৃত ওই ট্রাকটিতে বিস্ফোরক বোঝাই ছিল। টোল বুথ লক্ষ্য করে হামলাটি করা হয়। মূলত যেসব গাড়ি শহরে ঢোকে কিংবা বের হয় সেই গাড়ি গুলি ওই টোল বুথ পাড় করে যায়। এদিন সেই সুযোগই কাজে লাগাতে চেয়েছিল হামলাকারীরা বলে তদন্তকারী দলের অনুমান। আরও পড়ুন: Malala Yousafzai: মধ্যমণি নারী শিক্ষার অধিকার, জাতিপুঞ্জের নজরে এই দশকের জনপ্রিয় নাম মালালা ইউসুফজাই
আল-কায়দা ভিত্তিক ইসলামপন্থী সংগঠন আল শাবাব (Al Shabaab) প্রায়ই সোমালিয়ায় এই ধরনের হামলা চালায়। ২০১৭ সালে তারা সবথেকে বড় হামলা চালিয়েছিল। মোগাদিসুতে জ্বালানী তেলের ট্যাঙ্কারের পাশে গাড়িবোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। অন্তত ৬০০ মানুষের মৃত্যু হয়েছিল।
(The above story first appeared on LatestLY on Dec 28, 2019 06:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

