Myanmar Massacre: মায়ানমারে ফের গণহত্যা! বৌদ্ধ মঠে গুলিতে মৃত সন্ন্যাসী-সহ কমপক্ষে ২৯
ফের উত্তপ্ত হয়ে উঠেছে মায়ানমার-এর পরিস্থিতি। সম্প্রতি একটি বৌদ্ধ মঠে গুলি করে তিন সন্ন্যাসী-সহ কমপক্ষে ২৯ জনকে হত্যা করা হল। পাশবিক এই ঘটনাটি ঘটেছে মায়ানমারের দক্ষিণপ্রান্তে অবস্থিত শান প্রদেশে।
নেপিডো: ফের উত্তপ্ত হয়ে উঠেছে মায়ানমার (Myanmar)-এর পরিস্থিতি। সম্প্রতি একটি বৌদ্ধ মঠে (Monastery) গুলি করে তিন সন্ন্যাসী (Monk)-সহ কমপক্ষে ২৯ জনকে হত্যা (killed) করা হল। পাশবিক এই ঘটনাটি ঘটেছে মায়ানমারের দক্ষিণপ্রান্তে অবস্থিত শান প্রদেশে (Shan State)। ইতিমধ্যে এই গণহত্যার (Massacre) দায় একে অপরের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে মায়ানমারের সেনাবাহিনী (Myanmar's Army) ও স্থানীয় বিদ্রোহী সংগঠন ন্যাশনালিস্ট ডিফেন্স ফোর্স (KNDF)। এদিকে এই হামলার ঘটনার খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে।
নৃশংস এই গণহত্যার ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই নিন্দার ঝড় উঠেছে চারিদিকে। ছবিগুলিতে দেখা যাচ্ছে, শান প্রদেশের একটি গ্রামে থাকা ওই বৌদ্ধ মঠের গেটের বাইরে একাধিক রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। তাদের মধ্যে তিন জন বৌদ্ধ সন্ন্যাসীর দেহও দেখা যাচ্ছে। এছাড়া মঠের দেওয়ালে দেখা পাওয়া গেছে অসংখ্য বুলেটের ফলে তৈরি হওয়া গর্ত।
বিদ্রোহী গোষ্ঠীর অভিযোগ, মায়ানমারের মিলিটারি শাসক নিয়ন্ত্রিত সেনাবাহিনী সাধারণ মানুষ ও সন্ন্যাসীদের মঠের দেয়ালে দাঁড় করিয়ে গুলি করে। নিরীহ মানুষদের হত্যা করার পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হয় একাধিক ঘরবাড়িও।
প্রসঙ্গত উল্লেখ্য, দু বছর আগে ফের সেনা অভ্যুত্থানের পর থেকেই মায়ানমারের দক্ষিণ প্রান্তে অবস্থিত শান প্রদেশে সেনা ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ যেন এক সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিদ্রোহীদের সংগঠনের শক্ত ঘাঁটি শান প্রদেশের রাজধানীতে নিজেদের দখল জোরদার করছে মায়ানমার সেনা। এর জেরে মাঝে মাঝে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে দুই পক্ষের। ফলে খুবই খারা পরিস্থিতি তৈরি হয়েছে শান প্রদেশে। আরও পড়ুন: Kate Middleton: রাজবাড়ির কাহিনী, প্রিন্স উইলিয়ামের সঙ্গে বিয়ের আগে ফার্টিলিটি টেস্ট হয় কেটের, প্রকাশ্যে চরম সত্যি
Myanmar's military junta kills 29 at a monastery in southern Shan State
Read @ANI Story | https://t.co/9C7xfJAnR0#Myanmar pic.twitter.com/DKemPbNTm9
— ANI Digital (@ani_digital) March 15, 2023
(The above story first appeared on LatestLY on Mar 15, 2023 08:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

