Pakistan: চুরির অভিযোগে পাকিস্তানে ৪ মহিলাকে নগ্ন করে মারধর, তোলা হল ভিডিয়ো
দোকান চুরির অভিযোগে এক কিশোরী সহ চার মহিলাকে নগ্ন করে মারধর। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের (Pakistan) পঞ্জাব প্রদেশের (Punjab province) ফয়সলাবাদে (Faisalabad)। মহিলাদের মারধরের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে যে মহিলারা আশপাশের লোকজনের কাছে অনুরোধ করছেন, যাতে শরীর ঢেকে রাখার জন্য তাঁদের এক টুকরো কাপড় রাখতে দেওয়া হয়। যদিও সেই আবেদনে কান না দিয়ে লাঠি দিয়ে আরও মারধর করা হয়। প্রায় এক ঘণ্টা ধরে নগ্ন করিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয়।
ইসলামাবাদ, ৮ ডিসেম্বর: দোকান চুরির অভিযোগে এক কিশোরী সহ চার মহিলাকে নগ্ন করে মারধর। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের (Pakistan) পঞ্জাব প্রদেশের (Punjab province) ফয়সলাবাদে (Faisalabad)। মহিলাদের মারধরের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে যে মহিলারা আশপাশের লোকজনের কাছে অনুরোধ করছেন, যাতে শরীর ঢেকে রাখার জন্য তাঁদের এক টুকরো কাপড় রাখতে দেওয়া হয়। যদিও সেই আবেদনে কান না দিয়ে লাঠি দিয়ে আরও মারধর করা হয়। প্রায় এক ঘণ্টা ধরে নগ্ন করিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয়।
ঘটনার কয়েকটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে পাঞ্জাব পুলিশ পদক্ষেপ নিয়েছে। পঞ্জাব পুলিশের এক মুখপাত্র মঙ্গলবার টুইটে বলেছেন, "আমরা এই দুর্ভাগ্যজনক ঘটনায় পাঁচজন প্রধান অপরাধীকে গ্রেফতার করেছি।" তিনি বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং এর সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। পাঁচ সন্দেহভাজন এবং আরও কয়েকজনের বিরুদ্ধে একটি এফআইআর করা হয়েছে। আরও পড়ুন: Painless Death In Under One Minute: এক মিনিটে যন্ত্রণাহীন মৃত্যু, নয়া যন্ত্রকে আইনি বৈধতা সুইৎজারল্যান্ডের
নিগৃহীতা মহিলাদের মধ্যে একজন জানান, তাঁরা ফয়সলাবাদের বাওয়া চক বাজারে বর্জ্য সংগ্রহ করতে যান। তিনি বলেন, আমরা তৃষ্ণার্ত ছিলাম এবং উসমান ইলেকট্রিক স্টোরের ভিতরে গিয়ে জলের বোতল চেয়েছিলাম। কিন্তু দোকান মালিক সাদ্দাম আমাদের বিরুদ্ধে চুরির উদ্দেশ্যে দোকানে ঢোকার করার অভিযোগ এনেছেন। সাদ্দাম ও অন্যান্য লোকজন আমাদের মারধর শুরু করে। ভরা বাজারের মধ্যে আমাদের পোশাক খুলে দেয়। এছাড়াও সেই ঘটনার ভিডিয়ো তুলে রাখে। কেউ ওদের থামানোর চেষ্টা করেনি।"
(The above story first appeared on LatestLY on Dec 08, 2021 10:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

