Female Afghan Footballers: তালিবানের ভয়ে দেশ ত্যাগ, ৩৫ আফগান মহিলা ফুটবলার লন্ডনে পৌঁছলেন শরণার্থী হয়ে

তালিবানের হাত থেকে মুক্তি পেতে প্রথমে আফগান মহিলা ফুটবলাররা পাকিস্তানে পৌঁছন। কাঁটাতার পেরিয়ে পাকিস্তানে প্রবেশের পর সেখানেই তাঁরা অপেক্ষা করছিলেন বিদেশি কোনও বিমান যদি তাঁদের উদ্ধার করে সেই আশায়।

Afghan Footballer (Photo Credit: File Photo)

লন্ডন, ২০ নভেম্বর: তালিবান (Taliban) আফগানিস্তান (Afghanistan) দখলের পর যে ৩৫ জন মহিলা ফুটবলার দেশ ছাড়েন, এবার তাঁরা লন্ডনে পৌঁছলেন। লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে ওই ৩৫ জন মহিলা ফুটবলার তাঁদের পরিবারকে নিয়ে পৌঁছন। কিম কারদাশিয়ানের মতো জনপ্রিয় মার্কিন টিভি তারকা, সাংবাদিক,  ব্যবসায়ী প্রত্যেকের সহযোগিতায় আফগান মহিলা ফুটবলাররা তাঁদের পরিবার নিয়ে লন্ডনে পৌঁছন। রিপোর্টে প্রকাশ, মহিলা ফুটবার এবং তাঁদের পরিবার সহ ১৩০ জন এবার লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে পৌঁছন। তালিবানের হাত থেকে রক্ষা পেতেই ওই মহিলা ফুটবলাররা দেশ ছাড়েন।

তালিবানের হাত থেকে মুক্তি পেতে প্রথমে আফগান মহিলা ফুটবলাররা (Afghan Footballers) পাকিস্তানে পৌঁছন। কাঁটাতার পেরিয়ে পাকিস্তানে (Paskistan) প্রবেশের পর সেখানেই তাঁরা অপেক্ষা করছিলেন বিদেশি কোনও বিমান যদি তাঁদের উদ্ধার করে সেই আশায়। এরপর মার্কিন তারকা, ব্যবসায়ী, সাংবাদিকদের সহযোগিতায়  মহিলা ফুটবলাররা লন্ডনে পৌঁছন। প্রসঙ্গত এর আগে আরও এক দফায় আফগান মহিলা এবং পুরুষ খেলোয়াড়রা দেশ ছেড়ে কাতারে পৌছন। কাতার থেকে মার্কিন বিমান এরপর তাঁদের উদ্ধার করে।

আরও পড়ুন: Afghan Heroin: হু হু করে ছড়িয়ে পড়ছে আফগান হেরোইন, 'নারকো-টেররিজম' নিয়ে সন্ত্রস্ত গোটা বিশ্ব

আফগানিস্তান তালিবানের হাতে যাওয়ার পর সেখানে মহিলাদের সমস্ত ধরনের খেলা নিষিদ্ধ করে দেওয়া হয়। মহিলারা শরীর প্রদর্শন করে কোনওভাবেই খেলতে পারবেন না বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় তালিবান সরকারের তরফে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement