West Bengal Weather Update: আজই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার কথা রাজ্যে, তারপরই জাঁকিয়ে পড়বে ঠান্ডা

এক সপ্তাহ আগে তাপমাত্রা এক ঝটকায় কিছুটা নেমেছিল বটে, কিন্তু তা ফের এক জায়গায় এসে দাঁড়িয়েছিল। সপ্তাহ ভর কলকাতায় (Kolkata) তাপমাত্রা ছিল দিনের দিকে ২৮ ডিগ্রির উপর আর রাতের দিকে তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রির গা ঘেঁষে। গতকাল মঙ্গলবারও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি কমে গিয়ে দাঁড়িয়েছিল ১৭ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর (IMD) সূত্রে খবর ছিল আগেই বুধবার অর্থাৎ আজ থেকে নামতে পারে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে এদিন থেকে তাপমাত্রার পরিবর্তন হবে বলে জানিয়েছিলেন আবহবিদরা। সেই মত আজ থেকে রাজ্যে জাঁকিয়ে শীত (Winter) পড়ার কথা।

West Bengal Weather Update: আজই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার কথা রাজ্যে, তারপরই জাঁকিয়ে পড়বে ঠান্ডা
কলকাতার আবহাওয়া (Photo Credits: Twitter)

কলকাতা, ১১ ডিসেম্বর: এক সপ্তাহ আগে তাপমাত্রা এক ঝটকায় কিছুটা নেমেছিল বটে, কিন্তু তা ফের এক জায়গায় এসে দাঁড়িয়েছিল। সপ্তাহ ভর কলকাতায় (Kolkata) তাপমাত্রা ছিল দিনের দিকে ২৮ ডিগ্রির উপর আর রাতের দিকে তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রির গা ঘেঁষে। গতকাল মঙ্গলবারও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি কমে গিয়ে দাঁড়িয়েছিল ১৭ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর (IMD) সূত্রে খবর ছিল আগেই বুধবার অর্থাৎ আজ থেকে নামতে পারে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে এদিন থেকে তাপমাত্রার পরিবর্তন হবে বলে জানিয়েছিলেন আবহবিদরা। সেই মত আজ থেকে রাজ্যে জাঁকিয়ে শীত (Winter) পড়ার কথা।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসেই। অর্থাৎ হিসেব মত ফের রাজ্যে দিনের দিকে তাপমাত্রা কমেছে। এক ঝটকায় ৩ ডিগ্রি কমেছে তাপমাত্রার পারদ। হাওয়া অফিস আরও জানিয়েছিল রাজ্যে (West Bengal) পূর্ব দিক থেকে হাওয়া ঢুকছে। তবে সেই হাওয়া গরম। যার ফলেই তাপমাত্রা বাড়ছিল বঙ্গে। আরব সাগরের (Arabian Sea) বুকে দানা বেঁধেছে নতুন ঘূর্ণাবর্ত ‘পবন (Cyclone Pawan)।’ পবনের কবলে পড়ে পশ্চিমী ঝঞ্ঝা বাঁধা পড়ে আছে আরব সাগরে। উত্তর-পশ্চিমা বায়ু প্রবেশ করতে পারছে না ভারতে (India)। ফলে শীতের আমেজ পাওয়া গেলেও কনকনিয়ে শীত পড়ছে না। শীত বলতে তাপমাত্রা যতটা নামা প্রয়োজন, ততটা নামছে না। ডিসেম্বরের শুরুতে শীত পড়ার কথা থাকলেও ১৮-এর নীচে নামেনি তাপমাত্রা। আরও পড়ুন West Bengal Weather Update: সাগরের বুকে ফুঁসছে ঘূর্ণিঝড় ‘পবন’...প্রভাব পড়ছে বাংলার শরীরেও

আবহাওয়ার রিপোর্ট বলছে, আগামী ১৮ ডিসেম্বর (December) থেকে নামতে চলেছে তাপমাত্রার পারদ। আর সেই সময় যে ঠাণ্ডা পড়বে তা স্থায়ী হবে ১০ থেক ১২ দিন। ফলে বলা যেতেই পারে, অগ্রহায়ণ যা দিতে পারেনি, পৌষ তা খানিকটা ফিরিয়ে দিতে পারে ডিসেম্বরকে।

(The above story first appeared on LatestLY on Dec 11, 2019 12:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).