West Bengal Weather Update: নতুন বছরে বৃষ্টির পূর্বাভাস, বছরের শেষ দিনটা কনকনে শীত উপভোগ করেই কাটবে বাঙালির

বছরের শেষটা কনকনে শীত (Heavy Winter) উপভোগ করেই কাটবে বাঙালির। তবে নতুন বছরের প্রথম দিন থেকেই তাপমাত্রা বাড়ার পূর্বাভাষ দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার কলকাতায় (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বুধবার অর্থাৎ নববর্ষে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানা গিয়েছে।

West Bengal Weather Update: নতুন বছরে বৃষ্টির পূর্বাভাস, বছরের শেষ দিনটা কনকনে শীত উপভোগ করেই কাটবে বাঙালির
কলকাতার আবহাওয়া (Photo Credits: Puja Mandal)

কলকাতা, ৩১ ডিসেম্বর: বছরের শেষটা কনকনে শীত (Heavy Winter) উপভোগ করেই কাটবে বাঙালির। তবে নতুন বছরের প্রথম দিন থেকেই তাপমাত্রা বাড়ার পূর্বাভাষ দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার কলকাতায় (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বুধবার অর্থাৎ নববর্ষে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানা গিয়েছে।

বছর শেষের হাড় কাঁপানো শীতে জবুথবু বাংলা (West Bengal)। একটি পশ্চিমি ঝঞ্ঝা বয়ে আসায় এমন হয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর। বুধবার থেকে আকাশ ফের মেঘলা হতে পারে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম রয়েছে। তার উপর মেঘলা হলে দিনেও তাপমাত্রা কমবে। সব মিলিয়ে শীতের অনুভূতি উপভোগ করা যাবে। আবহাওয়া দফতরের পূর্বাভাষ অনুযায়ী আজ থেকে তাপমাত্রা এভাবেই সামান্য হারে বাড়তে থাকবে। ১ জানুয়ারি বিকেল থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টির দেখা মিলতে পারে। ২ জানুয়ারি রাজ্যের বিভিন্ন জায়গায় মাঝারি মানের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (Weather Office)। পশ্চিমি ঝঞ্ঝার কারণে তাপমাত্রার পারদ বাড়বে। নতুন বছরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানা গিয়েছে। আরও পড়ুন: West Bengal Weather Update: বছর শেষের হাড় কাঁপানো শীতে জবুথবু বাংলা, সোমবার সামান্য ঊর্ধ্বমুখী পারদ

পুরুলিয়া (Purulia) ও বীরভূমে (Birbhum) রাতের তাপমাত্রার পাশাপাশি দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে অন্তত পাঁচ ডিগ্রি নীচে। তরাই-ডুয়ার্সেও শীতের দাপট বেশ মালুম হচ্ছে। জলপাইগুড়িতে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৮ ডিগ্রি। যা গত এক দশকে সবচেয়ে কম।

(The above story first appeared on LatestLY on Dec 31, 2019 09:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).