West Bengal Weather Update: আজ তাপমাত্রা বেড়ে ফের ১৮ ডিগ্রিতে

অবশেষে শীতের চাদরে ঢেকেছে কলকাতা (Kolkata)। দক্ষিণবঙ্গের (South Bengal) অন্যান্য জেলাতেও একলাফে পারদ পতন হয়েছে বেশ অনেকটাই। জাঁকিয়ে শীত পড়েছে পশ্চিমের জেলাগুলোতেও। কিন্তু ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই ফের বেড়ে দাঁড়াল কলকাতার তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, আজ শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। যদিও গতকাল তাপমাত্রা নামার খবর জানিয়ে হাওয়া অফিস জানিয়েছিল আজ পর্যন্ত একই থাকবে তাপমাত্রার পারদ (Temperature)।

West Bengal Weather Update: আজ তাপমাত্রা বেড়ে ফের ১৮ ডিগ্রিতে
শীতের চাদরে ঢেকেছে কলকাতা (Photo Credit: ANI)

কলকাতা, ৬ ডিসেম্বর: অবশেষে শীতের চাদরে ঢেকেছে কলকাতা (Kolkata)। দক্ষিণবঙ্গের (South Bengal) অন্যান্য জেলাতেও একলাফে পারদ পতন হয়েছে বেশ অনেকটাই। জাঁকিয়ে শীত পড়েছে পশ্চিমের জেলাগুলোতেও। কিন্তু ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই ফের বেড়ে দাঁড়াল কলকাতার তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, আজ শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। যদিও গতকাল তাপমাত্রা নামার খবর জানিয়ে হাওয়া অফিস জানিয়েছিল আজ পর্যন্ত একই থাকবে তাপমাত্রার পারদ (Temperature)। তারপর ফের দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়া প্রবেশের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। তখন ফের তাপমাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহবিদরা।

গতকাল হাওয়া অফিসের তরফে এও জানান হয়েছিল, আগামী ৪৮ ঘন্টায় পারদ ১৬ ডিগ্রির কম থাকবে। এদিকে পারদ যদি এখানেই স্থায়ী হয় বা আরও নামে তাহলে বঙ্গে জাঁকিয়ে শীত (Winter) পড়তে আর বেশি দেরি নেই বলেই মনে করা হচ্ছে। তবে ফের পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হলে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আচমকা পারদ নামলেও পাকাপাকিভাবে কবে দক্ষিণবঙ্গে শীত আসবে সে ব্যাপারে অবশ্য নিশ্চিত করে কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দফতর। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীত আসতে আর বেশি দেরি নেই। সাধারণত তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামলে পাকাপাকিভাবে শীত এসেছে বলেই ঘোষণা করে হাওয়া অফিস। চলতি মরশুমে ডিসেম্বর (December) মাস শুরুর দিনগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। হাল্কা গরম পোশাক গায়ে দিয়ে দিব্যি ফ্যান চালাচ্ছিলেন শহরবাসী। তবে বুধবার বিকেলের পর থেকেই বাতাসে বেড়ে যায় শিরশিরানি ভাব। একধাক্কায় তাপমাত্রা নেমে দাঁড়ায় একেবারে ১৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আরও পড়ুন- West Bengal Weather Update: পারদ নেমে ১৬ ডিগ্রির নিচে, মরশুমের শীতলতম দিন আজ

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই (Week) শহরে জাঁকিয়ে শীত পড়ল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গতকাল ছিল মরশুমের শীতলতম দিন।

(The above story first appeared on LatestLY on Dec 06, 2019 12:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).