West Bengal Weather Update: পারদ নেমে ১৬ ডিগ্রির নিচে, মরশুমের শীতলতম দিন আজ

অবশেষে শীতের রেশে চাদর মুড়ি দিল কলকাতা (Kolkata)। দক্ষিণবঙ্গের (South Bengal) অন্যান্য জেলাতেও একলাফে পারদ পতন হয়েছে বেশ অনেকটাই। জাঁকিয়ে শীত পড়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত একই থাকবে আবহাওয়া। তারপর থেকে ফের দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়া প্রবেশের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। তখন ফের তাপমাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহবিদরা। তবে আগামী ৪৮ ঘন্টা পারদ ১৬ ডিগ্রির কম থাকবে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।

West Bengal Weather Update: পারদ নেমে ১৬ ডিগ্রির নিচে, মরশুমের শীতলতম দিন আজ
শীত (প্রতীকী ছবি: File Photo)

কলকাতা, ৫ ডিসেম্বর: অবশেষে শীতের রেশে চাদর মুড়ি দিল কলকাতা (Kolkata)। দক্ষিণবঙ্গের (South Bengal) অন্যান্য জেলাতেও একলাফে পারদ পতন হয়েছে বেশ অনেকটাই। জাঁকিয়ে শীত পড়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত একই থাকবে আবহাওয়া। তারপর থেকে ফের দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়া প্রবেশের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। তখন ফের তাপমাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহবিদরা। তবে আগামী ৪৮ ঘন্টা পারদ ১৬ ডিগ্রির কম থাকবে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এদিকে পারদ যদি এখানেই স্থায়ী হয় বা আরও নামে তাহলে বঙ্গে জাঁকিয়ে শীত (Winter) পড়তে আর বেশি দেরি নেই বলেই মনে করা হচ্ছে। তবে ফের পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হলে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা থেকেই যাচ্ছে।

আচমকা পারদ নামলেও পাকাপাকি ভাবে কবে দক্ষিণবঙ্গে শীত আসবে সে ব্যাপারে অবশ্য নিশ্চিত করে কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীত আসতে আর বেশি দেরি নেই। সাধারণত তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামলে পাকাপাকি ভাবে শীত স্থায়ী হয়েছে বলে ঘোষণা করে হাওয়া অফিস। চলতি মরশুমে ডিসেম্বর মাসের শুরুর কয়েকদিনেও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। হাল্কা গরম পোশাক গায়ে তোলার বদলে দিব্যি ফ্যান চালাচ্ছিলেন শহরবাসী। তবে বুধবার বিকেলের পর থেকেই বাতাসে বেড়ে যায় শিরশিরানি ভাব। একধাক্কায় তাপমাত্রাও নেমে গেল একেবারে ১৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আরও পড়ুন-West Bengal Weather Update: ডিসেম্বর গড়ালেও শীত আসতে অপেক্ষা! অশনি সঙ্কেত শোনাচ্ছে হাওয়া অফিস

আশার খবর হল, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই জাঁকিয়ে শীত পড়ল শহরে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজই মরশুমের শীতলতম দিন। রাতের দিকে পারদ নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। ফলে ডিসেম্বরের প্রথমেই শীতের কামড় অনুভব করবেন কলকাতাবাসী।

(The above story first appeared on LatestLY on Dec 05, 2019 09:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).