7th Pay Commission: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৩ শতাংশ DA বাড়ানোর কথা ঘোষণা চন্দ্রিমা ভট্টাচার্যের

পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ পেশ হচ্ছে ২০২৩-২৪ আর্থিক বর্ষের বাজেট ।

7th Pay Commission: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৩ শতাংশ DA বাড়ানোর কথা ঘোষণা চন্দ্রিমা ভট্টাচার্যের
বাজেট পেশ করছেন চন্দ্রিমা ভট্টাচার্য (Photo Credits: West Bengal Assembly)

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Assembly) আজ পেশ হচ্ছে ২০২৩-২৪ আর্থিক বর্ষের বাজেট (state budget 2023-24)। বুধবার বিধানসভায় এই বাজেট পেশের সময় এই আর্থিক বর্ষে রাজ্য সরকারি কর্মচারীদের (State government employees) ডিএ (DA) ৩ শতাংশ বৃদ্ধির করার কথা ঘোষণা করলেন অর্থ দফতরের রাষ্ট্রমন্ত্রী (Minister of state for finance (independent charge)) (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। আরও পড়ুন: Sangrami Joutha Manch: বকেয়া ডিএ-এর জের, নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেবেন না রাজ্য সরকারি কর্মচারীরা!

দীর্ঘদিন ধরেই ডিএ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে দড়ি টানাটানি চলছে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের। যেভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ছে। তার সিকিভাগ জুটছে না এই রাজ্যের সরকারি কর্মীদের। বিষয়টি নিয়ে মামলাও চলছে। হাইকোর্ট কিংবা ট্রাইব্যুনাল সব জায়গাতেই রাজ্য সরকারকে কর্মচারীদের ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু,  সেসব অস্বীকার করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল সরকার। এর ফলে ক্রমশ ক্ষোভ বৃদ্ধি পেয়েছে রাজ্যের সরকারি কর্মচারী মহলে।

গতকাল বকেয়া ডিএ পাইনি বলে নির্বাচনী প্রক্রিয়াতে অংশ নেবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের (West Bengal) রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন (forum of State Govt employees) সংগ্রামী যৌথ মঞ্চ (Sangrami Joutha Manch)।

মঙ্গলবার এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (Chief Electoral officer) একটি চিঠি লিখেছে তারা। তাতে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে উল্লেখ করা হয়েছে, দাবি মেনে বকেয়া ডিএ (DA) এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এই বিষয়ে দেওয়া সমস্ত প্রতিশ্রুতিও মিথ্যে প্রমাণিত হয়েছে। তাই তারা কোনও করমের নির্বাচনী ডিউটি (election duties) করবে না।

(The above story first appeared on LatestLY on Feb 15, 2023 03:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).