West Bengal bypoll: জয়প্রকাশ মজুমদারকে মারধরের ঘটনায় ৯ তৃণমূল কর্মীর নামে অভিযোগ দায়ের বিজেপির

করিমপুরের (Karimpur) ঘিয়াঘাটে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে (Jayprakash Majumdar) মারধর, লাথি মারার ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করল বিজেপি (BJP)। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে তারিকুল শেখ নামে এক যুবকের। যে ভিডিও ছড়িয়েছে তাতে তাঁকেই জয়প্রকাশ মজুমদারের পিঠে লাঠি মারতে দেখা যায়। তারিকুল শেখ সহ আরও ৯ তৃণমূল কর্মীর নামে অভিযোগ জানিয়েছে বিজেপি। বাকি অভিযুক্তরা হল হাবিবুর রহমান বিশ্বাস, কালামউদ্দিন বিশ্বাস, দুখু মালিথা, খুদাবক্স শেখ, দিনারুল বিশ্বাস, মাসাদুল আলম, বঙ্কিম মণ্ডল ও হাবিব বিশ্বাস।

West Bengal bypoll: জয়প্রকাশ মজুমদারকে মারধরের ঘটনায় ৯ তৃণমূল কর্মীর নামে অভিযোগ দায়ের বিজেপির
জয়প্রকাশ মজুমদার (Photo Credit: ANI)

কলকাতা, ২৫ নভেম্বর: করিমপুরের (Karimpur) ঘিয়াঘাটে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে (Jayprakash Majumdar) মারধর, লাথি মারার ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করল বিজেপি (BJP)। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে তারিকুল শেখ নামে এক যুবকের। যে ভিডিও ছড়িয়েছে তাতে তাঁকেই জয়প্রকাশ মজুমদারের পিঠে লাঠি মারতে দেখা যায়। তারিকুল শেখ সহ আরও ৯ তৃণমূল কর্মীর নামে অভিযোগ জানিয়েছে বিজেপি। বাকি অভিযুক্তরা হল হাবিবুর রহমান বিশ্বাস, কালামউদ্দিন বিশ্বাস, দুখু মালিথা, খুদাবক্স শেখ, দিনারুল বিশ্বাস, মাসাদুল আলম, বঙ্কিম মণ্ডল ও হাবিব বিশ্বাস।

আজ রাজ্যের তিন কেন্দ্রের উপ নির্বাচনের ভোটগ্রহণ চলেছ। করিমপুরে বিজেপির প্রার্থী হয়েছেন জয়প্রকাশ মজুমদার। দুপুরে ঘিয়াঘাট ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ে আসেন জয়প্রকাশ মজুমদার। বুথে এসে দেখেন এক প্রিসাইডিং অফিসারের কাছে দুটি ফোন রয়েছে। ঘটনার প্রতিবাদ করেন তিনি। এরপরই দেখা যায়, বুথ লাগোয়া একটি ঘরে ১১ জন মিলে রান্নাবান্না করছে। এই ঘটনার প্রতিবাদ করাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই ঘটনার প্রতিবাদ করাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপি প্রার্থীকে মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি, তাঁকে লাথি মেরে জঙ্গলে ফেলে দেওয়ার ছবিও ক্যামেরাবন্দি হয়েছে। এই ঘটনার প্রতিবাদে দিল্লিতে কমিশনে অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। দলীয় প্রার্থীকে নির্যাতনের দায়ে জেলাশাসক ও পুলিশ সুপারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন মুকুল রায়। আরও পড়ুন: Karimpur By-Election: করিমপুরের বুথে গোলমাল, বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে লাথি মারার অভিযোগ(দেখুন ভিডিও)

তিনি বলেন, "কোনও নির্বাচনে এই ধরনের ঘটনা ঘটতে দেখেননি। নদিয়ার জেলাশাসক ও পুলিশ সুপারকে অবিলম্বে গ্রেফতার করা উচিত।" একইসঙ্গে তাঁর অভিযোগ, "মমতা ব্যানার্জি (Mamata Banerjee) সব করিয়েছেন। উপনির্বাচনে হারবে জেনেই তৃণমূল এই কাণ্ড ঘটিয়েছে।"

কালিয়াগঞ্জ ও খড়গপুরের পাশাপাশি আজ নদিয়ার করিমপুরেও বিধানসভার উপনির্বাচন চলছে। বাকি দুই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ পর্ব চললেও, করিমপুরে সকাল থেকেই বিচ্ছিন্ন অশান্তির খবর সামনে আসে।

(The above story first appeared on LatestLY on Nov 25, 2019 04:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).