Agnimitra Paul Tests Positive For Covid: ফের করোনা আক্রান্ত বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল
করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক ও পশ্চিমবঙ্গ বিজেপি (BJP) মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
কলকাতা, ৬ জানুয়ারি: ফের করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক ও পশ্চিমবঙ্গ বিজেপি (BJP) মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। টুইট করে নিজেই একথা জানিয়েছেন তিনি। এনিয়ে তৃতীয়বার করোনা আক্রান্ত হলেন এই ফ্যাশন ডিজাইনার।
টুইটারে অগ্নিমিত্রা লিখেছেন, "তৃতীয়বারের জন্য কোভিডে আক্রান্ত হলাম ৷ কিন্তু, চিন্তার কিছু নেই, আমি ঠিক আছি। আমি কোভিড বিধিনিষেধ মেনে চলব, খুব শীঘ্রই কাজে যোগ দিতে পারব বলে আশা করছি। কোভিড দ্রুত ছড়াচ্ছে, মাস্ক পরুন৷ স্যানিটাইজার ব্যবহার করুন৷ দূরত্ব বিধি মেনে চলুন৷ আন্দামানে গত তিনদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা কোয়ারান্টিনে যান৷ " আরও পড়ুন: Covid-19 Cases In India: লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৯০,৯২৮ জন
I HAVE TESTED COVID POSITIVE
Third time.
But don’t worry. I am fine.
I will follow COVID GUIDELINES &will join work soon.
COVID is spreading fast so wear mask.use sanitizer.maintain distance.
And people of ANDAMAN who were with me in the last 3 days please QUARANTINE.
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) January 5, 2022
২০২০ সালের সেপ্টেম্বরে প্রথমবার কোভিডে আক্রান্ত হয়েছিলেন অগ্নিমিত্রা। কলকাতার একটি হাসপাতালে ভর্তিও হয়েছিলেন তিনি। এরপর ২০২১ সালের মে মাসে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর দ্বিতীয়বার তিনি কোভিডে আক্রান্ত হন।
(The above story first appeared on LatestLY on Jan 06, 2022 10:13 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

