East-West Metro: চোখের জল ফেলতে হয়েছিল ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের টাকা জোগাড় করতে: মমতা ব্যানার্জি
কলকাতা, ১৪ ফেব্রুয়ারি: ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro) সূচনা অনুষ্ঠানে আমন্ত্রণ 'না পেয়ে' ব্যথিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী আজ বিধানসভায় এনিয়ে তিনি দুঃখপ্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বলেন, "তখন ইউপিএ (UPA) সরকারে ছিলাম। কষ্ট লাগে। চোখের জল ফেলতে হয়েছিল প্রকল্পের টাকা জোগাড় করতে। আমার ছবির দরকার ছিল না। একটা খবর তো দিতে পারত।" গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro)। ৩৬ বছর পর বৃহস্পতিবার কলকাতায় নতুন পথে ছুটতে শুরু করে মেট্রো। ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায়ের উদ্বোধন করেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল (Piyush Goyal)। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "সারা ভারতের বিকাশ তখনই হবে, যখন পূর্ব ভারতের বিকাশ হবে। কলকাতা নতুন করে সারা ভারতকে পথ দেখাবে।"

যদিও উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ না জানানো-জানানো ইশুতে বিতর্ক দানা বাধে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, পুরমন্ত্রী, মুখ্যসচিব কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি বলে বুধবার দাবি করে শাসকশিবির। শুধুমাত্র আমন্ত্রণ করা হয়েছে স্থানীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক সুজিত বসু এবং কৃষ্ণা চক্রবর্তীকে। কিন্তু, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোর অভিযোগে উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করে রাজ্য। তা নিয়ে তৃণমূল-বিজেপি-বাম নেতাদের কটাক্ষ, পাল্টা কটাক্ষের লড়াইও বাধে।এই পরিস্থিতে বৃহস্পতিবার রাজ্যের দাবি উড়িয়ে মেট্রোর দাবি করে যে, গতকালই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। এরপর নবান্নে যান মেট্রোর এক আধিকারিক। নিজে সশরীরে গিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান তিনি। রেলমন্ত্রী পীযূষ গয়ালের নির্দেশে মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করতে যাওয়া হয়। আরও পড়ুন: East-West Metro: টিকিটের সঙ্গে লাল গোলাপ, ভালোবাসার দিনে যাত্রীদের উপহার ইস্ট-ওয়েস্ট মেট্রোর
তবে শেষপর্যন্ত বৃহস্পতিবার সন্ধেয় ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য সরকারে তরফে কোনও মন্ত্রীকেই দেখা যায়নি। দেখা যায়নি শাসকশিবিরের কোনও নেতাকেও। বাবুল সুপ্রিয়কে সঙ্গে নিয়ে মেট্রোর উদ্বোধন করেন রেলমন্ত্রী পীযূষ গোয়াল। উদ্বোধনী অনুষ্ঠানে বাবুল সুপ্রিয়কে বলতে শোনা যায়, "রাজ্যের কেউ থাকলে ভালো লাগত।" উল্লেখ্য, বাবুলের উপরই রাজ্যের মেট্রো প্রকল্পগুলি দেখভালের দায়িত্ব অর্পণ করেছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল।
(The above story first appeared on LatestLY on Feb 14, 2020 03:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).