TMC: বাসে চড়ে দিল্লি যাচ্ছেন তৃণমূল কর্মীরা, ভিডিয়োতে শুনুন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

২ ও ৩ অক্টোবর দিল্লিতে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ও বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। এর জন্য শনিবার বিশেষ ট্রেন চালানোর আবেদন জানিয়ে রেলকেও আগাম জানানোও হয়েছিল।

TMC: বাসে চড়ে দিল্লি যাচ্ছেন তৃণমূল কর্মীরা, ভিডিয়োতে শুনুন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য
Photo Credits: ANI

কলকাতা: ২ ও ৩ অক্টোবর দিল্লিতে (Delhi) কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ও বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। এর জন্য শনিবার বিশেষ ট্রেন চালানোর আবেদন জানিয়ে রেলকেও আগাম জানানোও হয়েছিল। প্রথমে তাতে সম্মতি দিলেও শুক্রবার শেষ মুহূর্তে রেক কম থাকায় বিশেষ ট্রেন দিতে পারবে না বলে জানায় রেল।

এরপরই এর বিরুদ্ধে সরব হয়ে ওঠেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ-সহ অন্যান্য নেতা-নেত্রীরা। পরে সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসা দলীয় কর্মী-সমর্থকদের বাসে (bus) করেই দিল্লি (Delhi) নিয়ে যাওয়ার। সেই মতো ৫০টি বাসও ভাড়া করা হয় তড়িঘড়ি। শনিবার দুপুরে নেতাজি ইন্ডোরের আশ্রয় থেকে সেই বাসগুলিতেই উঠতে দেখা গেল তৃণমূল কর্মী-সমর্থকদের। এদের মধ্যে অনেকে ১০০ দিনের কাজ করে টাকা পাননি বলেও অভিযোগ তৃণমূলের।

দেখুন ভিডিয়ো:

এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (TMC MP Sudip Bandyopadhyay) বলেন, "আমরা দিল্লিতে গিয়ে যারা বাংলাকে বঞ্চিত (deprive) করছে ও রাজ্যের উপর অর্থনৈতিক অবরোধ (economic blockade) নামিয়ে এনেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাব। শ্রমিকরা ১০০ দিনের কাজ করলেও টাকা পাননি। এক লক্ষ কোটি টাকারও বেশি দেয়নি ওরা। আসলে এই সরকারের চেষ্টা হল পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal government) উপর অর্থনৈতিক অবরোধ করা।" আরও পড়ুন: TMC Delhi Protest: বাতিল বিশেষ ট্রেনের অনুরোধ, তাই ৫০টি বাসে চেপে দিল্লির পথে তৃণমূল

দেখুন ভিডিয়ো:

(The above story first appeared on LatestLY on Sep 30, 2023 04:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).