TMC Leader Arrested For Sex Racket: মধুচক্র চালাতে গিয়ে গ্রেফতার মালদার তৃণমূলনেত্রী
বুধবার সকালে গাজোলের ললিতা মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। বেশকিছু বাংলা সংবাদমাধ্যমের সূত্র অনুসারে, ললিতা মন্ডল গাজোলের এক তৃণমূল নেত্রী। অনেকদিন ধরেই তিনি ফাঁকা বাড়িতে চালাচ্ছিল মধুচক্র।
কলকাতা, ১৪ অগাস্ট: ফাঁকা বাড়িতে নিয়মিতই লেগে থাকতো অচেনা লোকের আসা যাওয়া। দিন রাত ছিল তাদের আসা যাওয়া। আশেপাশে প্রতিবেশীরা ব্যাপারটি অনেকদিন ধরেই লক্ষ্য করছিলেন ঠিকই। কিন্তু বিশেষ বুঝতে পারেনি বিষয়টি কী চলছে।তাঁরা ভাবতেন দলীয় কাজেই বোধহয় তাদের আসা যাওয়া। কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে অচেনা মেয়েদের আনা- গোনা। অবশেষে প্রতিবেশীরা বুঝতে পেরে হাতেনাতে ধরে ফেলেন এক মহিলাকে।
বুধবার সকালে গাজোলের (Gazole) ললিতা মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। বেশকিছু বাংলা সংবাদমাধ্যমের সূত্র অনুসারে, ললিতা মন্ডল গাজোলের এক তৃণমূল নেত্রী ( Trinamool Congress)। অনেকদিন ধরেই তিনি ফাঁকা বাড়িতে চালাচ্ছিল মধুচক্র ( Sex racket)। জানা গিয়েছে, ললিতা মন্ডল গাজল ব্লকের ( Gajol Block) প্রাক্তন মহিলা সভাপতি।আরও পড়ুন, যাবজ্জীবন নয়, ছত্রধর মাহাতোর সাজা কমে ১০ বছরের কারাবাস
কিছুদিন আগে গড়িয়াহাটে ( Gariahat) মধুচক্রের হদিশ পাওয়া গিয়েছিলো। সেই মধুচক্রে হানা দিয়ে ১০ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। বেশ কয়েক দিন ধরেই সেখানে রমরমিয়ে হাইপ্রোফাইল মধুচক্র চলত । ২২৮বি রাসবিহারী অ্যাভিনিউর ( Rashbehari Avenue) একটি চারতলা বাড়ি থেকে মধুচক্রে জড়িত থাকার অভিযোগে ৫ মহিলা সহ মোট ১০ জনকে গ্রেফতার করেছিল গড়িয়াহাট থানার পুলিশ।
মধুচক্রের বিরুদ্ধে আরও করা ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে পুলিশ।
(The above story first appeared on LatestLY on Aug 14, 2019 03:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

