TikTok Star: খোঁজ মিলল হুগলির টিকটক স্টারের, আনলেন ভাসুরের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ

খোঁজ পাওয়া গেল হুগলির চুঁচুড়ার (Chinsurah) বাসিন্দা টিকটক স্টারের (TikTok Star)। যদিও তিনি বড় অভিযোগ করেছেন। বাপের বাড়িতে তিনি জানিয়েছেন, তাঁকে অপহরণ করা হয়নি, শ্বশুরবাড়ির অত্যাচারের জন্যই দিল্লিতে গেছেন। ইটিভি ভারতের খবর অনুযায়ী, দিল্লি থেকে ওই যুবতি ভিডিয়ো কলের মাধ্যমে বলেন, "আমাকে কেউ অপহরণ করেনি । আমি দিল্লিতে আছি৷ ভালো আছি৷ আমাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল, তাই বাড়ি থেকে চলে এসেছি৷ আমার স্বামী, শ্বশুর, জা, ভাসুর সবাই শামিল আছে৷ ভাসুর আমাকে ধর্ষণের চেষ্টা করেছিল৷ তাই বাড়ি থেকে বেরিয়ে এসেছি৷ এতদিন মেয়ের কথা ভেবে কিছু বলিনি৷ এখন মুখ খুলতে বাধ্য হয়েছি৷ আমি কলকাতায় গেলে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে৷"

TikTok Star: খোঁজ মিলল হুগলির টিকটক স্টারের, আনলেন ভাসুরের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ
প্রতীকী ছবি(Photo Credit: PTI)

চুঁচুড়া, ১৬ জানুয়ারি: খোঁজ পাওয়া গেল হুগলির চুঁচুড়ার (Chinsurah) বাসিন্দা টিকটক স্টারের (TikTok Star)। যদিও তিনি বড় অভিযোগ করেছেন। বাপের বাড়িতে তিনি জানিয়েছেন, তাঁকে অপহরণ করা হয়নি, শ্বশুরবাড়ির অত্যাচারের জন্যই দিল্লিতে গেছেন। ইটিভি ভারতের খবর অনুযায়ী, দিল্লি থেকে ওই যুবতি ভিডিয়ো কলের মাধ্যমে বলেন, "আমাকে কেউ অপহরণ করেনি । আমি দিল্লিতে আছি৷ ভালো আছি৷ আমাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল, তাই বাড়ি থেকে চলে এসেছি৷ আমার স্বামী, শ্বশুর, জা, ভাসুর সবাই শামিল আছে৷ ভাসুর আমাকে ধর্ষণের চেষ্টা করেছিল৷ তাই বাড়ি থেকে বেরিয়ে এসেছি৷ এতদিন মেয়ের কথা ভেবে কিছু বলিনি৷ এখন মুখ খুলতে বাধ্য হয়েছি৷ আমি কলকাতায় গেলে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে৷"

জানা যাচ্ছে, চুঁচুড়ায় শ্বশুরবাড়িতেই থাকতেন ওই যুবতি। স্বামী ও মেয়ে নিয়ে সংসার ৷ ৯ মাস আগে টিকটকে ভিডিয়ো করে জনপ্রিয় হন যুবতি৷ আয়ও ভালোই হতে থাকে৷ জানা গেছে, ৩১ ডিসেম্বর হাওড়া থেকে ট্রেন করে দিল্লি যান তিনি। এরপর থেকে আর কোনও যোগাযোগ হয়নি। খোঁজ না পেয়ে ৭ জানুয়ারি মিসিং ডায়েরি করেন স্বামী। আরও পড়ুন:  Ranu Mondal: সারমেয় গাইল রানু মণ্ডলের 'তেরি মেরি কাহানি', ভাইরাল ভিডিয়ো

গতকাল ওই যুবতি তাঁর মাকে ভিডিয়ো কলে জানান, তিনি ভালো আছেন৷ সুরক্ষিত রয়েছেন৷ বর্তমানে দিল্লিতেই আছেন ৷ তাঁর অভিযোগ, শ্বশুরবাড়িতে তাঁকে যৌন নির্যাতন করা হত ৷ অত্যাচার করা হত৷ শুধু মেয়ের কথা ভেবে থানায় অভিযোগ করেননি ৷ এদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন তাঁর স্বামী৷ তিনি বলেন, "আমি যদি অত্যাচার করতাম, তাহলে টিকটক করার জন্য মোবাইল কিনে দিতাম না৷ দোষী হলে জেল খাটতে রাজি আছি৷"

(The above story first appeared on LatestLY on Jan 16, 2020 01:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).