Chandannagar: সাইকেল আরোহী প্রৌঢ়কে পিষে দিয়ে পালিয়ে চার চাকা, তদন্তে নেমেছে চন্দননগর পুলিশ
সাতসকালে চন্দননগরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। তেমাথা মন্দিরের কাছে একটি চারচাকা গাড়ির ধাক্কা মৃত্যু হল এক প্রৌঢ়ের।
সাতসকালে চন্দননগরে (Chandannagar) ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। তেমাথা মন্দিরের কাছে একটি চারচাকা গাড়ির ধাক্কা মৃত্যু হল এক প্রৌঢ়ের। কার্যত সাইকেল সহ চালককে পিষে দিয়ে দ্রুতগতিতে বেরিয়ে গিয়েছিল গাড়িটি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। এমনকী ঘাতক গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়নি। আপাতত ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটি সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
গাড়ির চাকায় পিষ্ট বৃদ্ধের দেহ
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম মধুসূদন বঙ্গ, বয়স ৭৪। চন্দননগর পুরনিগম ২৩ নম্বর ওয়ার্ড মাখনলাল সরণীর বাসিন্দা তিনি। এদিন ভোরে কলকাতায় কোনও এক আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য সাইকেল নিয়ে বেরিয়েছিলেন তিনি। পুলিশসূত্রে খবর, তেমাথা মন্দিরের কাছে একটি সুইফট গাড়ি দ্রুতগতিতে এসে মধুসূদনবাবু সাইকেলে ধাক্কা মারে। এরপরে গাড়ির ধাক্কায় কিছুটা দূরে ছিটকে পড়েন ওই বৃদ্ধ। তারপরেও না থামিয়ে তাঁকে পিষে দিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
তদন্ত শুরু করেছে পুলিশ
তড়ঘড়ি তাঁকে স্থানীয়রা উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয়দের অভিযোগ, সেই সময়ই যদি গাড়ি থামিয়ে দিত তাহলে সম্ভবত ওই ব্যক্তি জীবিত থাকতেন।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

